News Flash

  • Home
  • Uncategorized
  • বেকার বিরোধী সরকার হঠানোর ডাক বিজেপি যুবমোর্চার সম্মেলনে
Image

বেকার বিরোধী সরকার হঠানোর ডাক বিজেপি যুবমোর্চার সম্মেলনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ সবকা সাথ, সবকা বিকাশ৷ অবকি বার মোদী সরকার এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার টাউন হলে সদর জেলা যুব মোর্চার সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ১৪টি মন্ডলের যুব কার্যকর্তাদের নিয়ে আগরতলা টাউন হলে সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ হানেন যুব মোর্চার প্রদেশ সভাপতি টিঙ্কু রায়৷ তাঁর বেকার বিরোধী সরকার হঠাতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান রাখেন তিনি৷ গত ২৪ বছরের ৭ লক্ষ ৮৫ হাজার বেকার কর্মসংস্থানের জন্য দিশেহারা৷ চিটফাড রাজ্যের অর্থনীতিকে ভেঙ্গে চূড়মার করে দিয়েছে৷ নারী ঘটিত অপরাধ দেশে রেকর্ড ছুয়ার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে বিধঁলেন তিনি৷ যুব সমাজের কেলেঙ্কারী ইস্যুতে ও সরকারকে বিধলেন টিঙ্কু রায়৷ আইন বহিভূর্ত চাকরী দিয়ে ১০৩২৩ জন বেকারকে অন্ধকার জীবনে ঠেলে দিয়েছেন বাম সরকার৷ শিল্প কারখানা, সুকল, কলেজ, স্বাস্থ্য, সড়ক, অর্থনৈতিক স্বাবলম্বী ত্রিপুরা গড়তে বিজেপি সরকার গঠনে রাজ্যের যুব সমাজ অগ্রনী সৈনিক হিসাবে কাজ করবে, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন টিঙ্কু রায়৷ দলীয় কার্যকর্তাদের উপর ক্রমবর্ধমান হিংসা বন্ধ না হলে বিজেপি ছেড়ে কথা বলবে না বলে সম্মেলন থেকে কড়া বার্তা দিয়েছেন প্রদেশ বিজেপি যুবমোর্চার সহ সভাপতি রাম পাল৷ ৪ মাস পর রাজ্যে বিজেপির নেতৃত্বে শক্তিশালী জনকল্যাণমুখী সরকার গঠিত হবে বলে দাবী করেছেন রাম পাল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top