News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মাবতীর প্রশংসায় রাজামৌলি
Image

পদ্মাবতীর প্রশংসায় রাজামৌলি

মুম্বই, ১১ অক্টোবর (হি.স.) : ইউটিউবে পদ্মাবতীর ট্রেলার মুক্তির পর থেকে গোটা দেশজুড়ে উন্মাদনার সৃষ্টি হয়েছে। ট্রেলার মুক্তির কিছুক্ষণের মধ্যে দর্শক সংখ্যা বাড়তে থাকে পদ্মাবতীর। গোটা দেশজুড়ে ট্রেলারটির প্রশংসায় পঞ্চমুখ সবাই এবার সেই তালিকায় যুক্ত হলেন বাহুবলীর পরিচালক রাজামৌলি। এক ট্যুইট বার্তায় রাজামৌলি জানিয়েছেন দক্ষতার সঙ্গে সিনেমাটির প্রতিটি ফ্রেম ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন ট্রেলারটি অবিশ্বাস্য সুন্দর। উল্লেখ্য বলিউডে পিরিয়ডিক সিনেমা তৈরি করার জন্য খ্যাত সঞ্জয়লীলা বনসালী। এর আগে বাজিরাও মস্তানি এবং দেবদাসের মতো অনন্য সুন্দর সিনেমা উপহার দিয়েছেন। অন্যদিকে দক্ষিণী সিনেমায় বাহুবলীর মতো বিপুল বাজেটের পৌরাণিক সিনেমা বানিয়ে গোটা বিশ্বে ভারতীয় সিনেমার মান আরও বেশি বাড়িয়েছেন করেছেন রাজামৌলি। সূত্রের খবর তার তরফ থেকে প্রশংসা সূচক ট্যুইট পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ।

আগামী পয়লা ডিসেম্বর মুক্তি পেতে চলেছে পদ্মাবতী। এই সিনেমায় মুখ্য চরিত্রে অর্থাৎ পদ্মিনীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাডুকোণকে অন্যদিকে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। রানী পদ্মিনীর স্বামী রানা রতন সিংয়ের চরিত্রে অভিনয় করবেন শাহিদ কাপুর। অন্যদিকে সিনেমাটির প্রদর্শন বন্ধ করার ব্যাপারে হল মালিকদের চাপ দিচ্ছে কার্নিসেনা যদিও সিনেমার প্রদর্শনের ক্ষেত্রে কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top