News Flash

  • Home
  • Uncategorized
  • জিএফআর নিয়ে মহা ফাঁপরে রাজ্য সরকার
Image

জিএফআর নিয়ে মহা ফাঁপরে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ জিএফআর (জেনারেল ফিনান্সিয়াল রুলস্ ২০১৭) নিয়ে মহা ফাঁপরে রাজ্য সরকার৷ কারণ কেন্দ্রীয় সরকারের জিএফআরকে সামনে রেখে রাজ্য সরকার জিএফআর গ্রহণ করেছে এবং তা কার্যকরে ডিএফপিআরটি(ডেলিগেশান ফিনান্সিয়াল পাওয়ার রুলস্ অফ ত্রিপুরা ২০১১) সংশোধন করেছে৷ তাতে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর অর্থ খরচের ক্ষেত্রে মহা সমস্যায় পড়েছে৷ সমস্যার বিষয়টি সরাসরি স্বীকার না করলেও অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন, ডিএফপিআরটি নিয়ে তেমন অসুবিধা হচ্ছেনা৷ তবে, কয়েকটি দপ্তর ডিএফপিআরটি নিয়ে স্পষ্টিকরণ চেয়েছে৷ তাঁদের বক্তব্য, পুরনো পদ্ধতিতে কাজ করা সুবিধাজনক ছিল৷ তাই, ডিএফপিআরটি আবারও সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷
কেন্দ্রীয় সরকার ১২ বছর বাদে এবছর গত এপ্রিল মাসে জিএফআর সংশোধন করেছে৷ স্বাভাবিক ভাবে রাজ্যকেও এই জিএফআর গ্রহণ করতে হয়েছে৷ জিএফআর মেনেই তা কার্যকরে ডিএফপিআরটি সংশোধন করেছে রাজ্য সরকার৷ ২০১১ সালে শেষ বারের মত সংশোধন করা হয়েছিল ডিএফপিআরটি৷ কিন্তু এখন এই রুলস্ মেনে কাজ করতে গিয়েই ঘোর বিপত্তির মুখে পড়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলি৷ স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রীয় সরকার এবছর যে জিএফআর তৈরি করেছে তা মেনে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলি খরচ করার ক্ষেত্রে জটিলতার সম্মুখিন হচ্ছে৷ দায় কে নেবে, এই টানাপোড়নে বিভিন্ন দপ্তরে কাজই করা হচ্ছেনা৷ যতদুর যানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী রাজ্যে প্রতিটি দপ্তরে খরচ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে৷ কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের ক্ষেত্রেও সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রিদেরকেও দায়ভার নিতে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলা হয়েছে৷ স্বাভাবিক ভাবেই নতুন কাজ শুরু করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর স্বাক্ষর ছাড়া অর্থ দপ্তর টাকা বরাদ্দ করছেনা৷ এই নতুন নিয়মের গ্যাড়াকলে বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকদের পাশাপাশি মন্ত্রিরাও ভিষণ চিন্তায় পড়েছেন৷
এদিন অর্থমন্ত্রী জানিয়েছেন, সমস্ত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে কাজ করতে গিয়ে এমন কিছু যেন না হয় যাতে কাজ সম্পাদনে বিলম্ব ঘটে৷ তিনি বলেন, বেশ কয়েকটি দপ্তর পুরনো পদ্ধতিতেই কাজ করতে চাইছে৷ তাই মুখ্যসচিবকে সংশোধিত ডিএফপিআরটি পুনরায় খতিয়ে দেখার জন্য বলা হয়েছে৷ প্রয়োজনে পুনরায় সংশোধনী আনার ক্ষেত্রেও খতিয়ে দেখার জন্য মুখ্যসচিবকে বলা হয়েছে৷ অর্থমন্ত্রীর সাফ কথা, স্বচ্ছতা বজায় রেখে যে পদ্ধতিতে দ্রুত কাজ সম্পাদন সম্ভব হয় সেটাই করা হোক৷ তাতে, ডিএফপিআরটি সংশোধনীর প্রয়োজন হলে তা আনা হোক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top