News Flash

  • Home
  • Uncategorized
  • গোশালায় না খেয়ে মরছে গরুরা, অভিযোগ মুলায়মের পুত্র বধূর
Image

গোশালায় না খেয়ে মরছে গরুরা, অভিযোগ মুলায়মের পুত্র বধূর

লখনউ, ১০ অক্টোবর (হি.স.) : গরুদের কার্যত বধ্যভূমি হয়ে উঠেছে লখনউয়ের এই কাহ্না গোশালা। এটি চালায় জীবাশ্রয় নামে একটি সংস্থা। এই সংস্থারই মালিক হলেন মুলায়ম সিংহ যাদবের ছোট ছেলে প্রতীক ও পূত্রবধূ অপর্ণা যাদব। তাঁদের অভিযোগ, উত্তরপ্রদেশে বিজেপি সরকার তৈরি হওয়ার পর থেকে তাঁরা ১ পয়সাও সরকারি সাহায্য পাননি। ফলে পোষা গরুদের ঠিকমত দেখাশোনা করা যাচ্ছে না। অথচ অখিলেশ যাদবের আমলে সরকার গরু প্রতি ৫০ টাকা করে দিত। প্রতিদিন এই গোশালায় আসে ৪০-৫০টি গরু। গত মাসে যোগী সরকার জানিয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় বিশেষ করে বুন্দেলখণ্ডে গোশালা খোলা হবে। রাজ্যে রয়েছে গোশালা আয়োগও। এই অবস্থায় না খেয়ে গরুর মৃত্যু হওয়ায় রাজ্য সরকারের আচরণে প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে।
লখনউয়ের কাহ্না গোশালায় গত ৬ মাসে মারা গিয়েছে হাজারখানেক গরু। জানা গিয়েছে, প্রতিদিন ৪-৫টি গরু মারা যায় এখানে। অপর্ণা যাদব এ ব্যাপারে দেখা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর আদিত্যনাথ এই গোশালা ঘুরেও যান। গোশালা কর্তৃপক্ষের অভিযোগ, রাজ্য সরকার তাদের কোনওরকম সাহায্য করছে না। মুখ্য সচিব সহ সংশ্লিষ্ট সব অফিসারকে এ ব্যাপারে জানানো হয়েছে। কিন্তু লাভ হয়নি কিছু।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top