News Flash

  • Home
  • Uncategorized
  • সোনেপথ বিস্ফোরণ কাণ্ডে দোষী সাব্যস্ত তুন্ডার যাবজ্জীবন সাজা
Image

সোনেপথ বিস্ফোরণ কাণ্ডে দোষী সাব্যস্ত তুন্ডার যাবজ্জীবন সাজা

সোনেপথ, ১০ অক্টোবর (হি.স.) : সোনেপথ বিস্ফোরণ কাণ্ডে দোষী সাব্যস্ত আব্দুল করিম তুন্ডাকে যাবজ্জীবন সাজা দিল হরিয়ানার একটি নিম্ন আদালত। পাশাপাশি, তাকে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।
১৯৯৬ সালের এই বিস্ফোরণ কাণ্ডে গতকালই ৭৫-বছরের আব্দুল করিম তুন্ডাকে দোষী সাব্যস্ত করেছিল অতিরিক্ত নগর ও দায়রা আদালত। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (হত্যার চেষ্টা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং বিস্ফোরক পদার্থ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছিল। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তুন্ডার বয়ান রেকর্ড করা হয়েছিল। সেই সময় সে জানিয়েছিল, বিস্ফোরণের সময় সে পাকিস্তানে ছিল।
মঙ্গলবার অতিরিক্ত নগর ও দায়রা বিচারক সুশীল কুমার গর্গ তুন্ডাকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা শোনান। হাজতবাসের পাশাপাশি, তাকে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। জানা গিয়েছে, তুন্ডাকে গাজিয়াবাদের দাসনা জালে রাখা হবে। তার কৌঁসুলি আশীস বৎস জানান, দেশের বিভিন্ন আদালতে তুন্ডার বিরুদ্ধে একাধিক মামলা এখনও বিচারাধীন।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে সোনেপথে জোড়া বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছিলেন। একটি বিস্ফোরণ ঘটে সিনেমা হলের সামনে। দ্বিতীয়টি ঘটে মিষ্টির দোকানের সামনে। ঘটনায় ৪৩ জন প্রত্যক্ষদর্শী ও আহতরা সাক্ষ্য দেন। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবার বম্ব বিশেষজ্ঞ তুন্ডাকে ২০১৩ সালের ১৬ অগাস্ট ভারত-নেপাল সীমান্ত লাগোয়া বানবাসা থেকে গ্রেফতার করা হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top