News Flash

  • Home
  • Uncategorized
  • সলমনের বিরুদ্ধে মামলা করলেন জুবের খান
Image

সলমনের বিরুদ্ধে মামলা করলেন জুবের খান

মুম্বই, ১০ অক্টোবর (হি.স.):বিগ বসের ঘরের অন্দরে বরাবরই নানা গসিপ, নানা তর্ক, বিতর্ক লেগেই থাকত৷ আর এটাই হল বিগ বসের টিআরপি৷ কিন্তু কে জানত, এই টিআরপির চোটে শেষমেশ পুলিশের কাছে জমা পড়বে সলমনের নামে অভিযোগ!
ঘটনাটি হল সলমন খানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে বসলেন বিগ বসের প্রতিযোগী জুবের খান। জুবের খানের অভিযোগ সলমন নাকি তাঁকে হুমকি দিয়েছেন! তা হঠাৎ সলমন এই বিতর্কে ফাঁসলেন কী করে?
গপ্পোটা হল, সলমনের বকা খেয়ে এক্কেবারে হাসপাতালে! হ্যাঁ, ব্যাপারটা ঠিক এরকমই ঘটেছে ৷ বিগবসের ১১-এর ‘উইকএন্ড কা ওয়ার’ এপিসোডে সলমন খান এক হাত নিলেন বিগবসের প্রতিযোগী পরিচালক জুবের খানকে৷ আর সলমনের বকা খেয়েই রীতিমতো হাসপাতালে ভর্তি করতে হয়েছে জুবেরকে !
একটি ইংরেজি দৈনিকে প্রকশিত খবর অনুযায়ী, বিগবসের ঘরে জুবের খান নাকি অশ্লীল ভাষায় কথা বলেন৷ এমনকী, ঘরে থাকা মহিলাদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেন বলে অভিযোগ৷ এর আগে জুবেরকে অনেক বার সাবধান করেছেন সলমন৷ কিন্তু সে কথা প্রায় কানেও তোলেননি জুবের৷
অন্যদিকে জানা গিয়েছে, জুবের নাকি নিজেকে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জামাই বলেও জানিয়েছেন৷ কিন্তু সলমন এই মিথ্যে পরিচয়ের জন্য সাবধান করেছিলেন জুবেরকে৷ আর তা নিয়ে বেশ কটু কথা সলমন শোনান জুবেরকে৷ আর তারপরেই মানসিক ভাবে ভেঙে পড়েন জুবের৷ এমনকী, তাঁকে বিগবসের বাড়ির সামনের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top