News Flash

  • Home
  • Uncategorized
  • জয় শাহের সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের
Image

জয় শাহের সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

মুম্বই, ১০ অক্টোবর (হি.স.): বিজেপি সভাপতি অমিত শাহর ছেলে জয় শাহর ব্যবসা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস এবার অমিত শাহর পদত্যাগের দাবি করল| জানতে চাইল, নোট বাতিল যে হতে চলেছে, সে কথা তিনি আগে থেকেই জানতেন কিনা।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বান প্রশ্ন করেছেন, কেন জয় শাহ তাঁর কোম্পানি নোট বাতিল ঘোষণা হওয়ার ঠিক আগের দিন বন্ধ করলেন? উনি কি জানতেন কী হতে চলেছে? এ ঘটনা সুবিধেভোগী পুঁজিবাদ ছাড়া কিছু নয়, ছেলের কীর্তির দায় মাথায় নিয়ে অমিত শাহর পদত্যাগ করা উচিত।
কংগ্রেসের আরও দাবি, হয় অমিত শাহ বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি- কেউ একজন পরিষ্কার করে বলুন, বিজেপি ২০১৪ সালের মে মাসে ক্ষমতায় আসার পর কীভাবে অমিত পুত্রের ব্যবসা কয়েক গুণ বেড়ে গেল। তাদের প্রশ্ন, মধ্যপ্রদেশের রতলামে কুসুম ফিনান্স নামে একটি সংস্থায় জয় শাহর ৬০ শতাংশ শেয়ার রয়েছে। ওই সংস্থা শেয়ার কেনাবেচা করে। আচমকা তারা রতলামে উইন্ড মিল কেনা শুরু করল। এই ঘটনাও ক্রোনি ক্যাপিটালিজমের নমুনা বলে কংগ্রেস অভিযোগ করেছে। জয়ের সংস্থার উইন্ডমিল বা পুনর্ব্যবহারযোগ্য শক্তি ক্ষেত্র সংক্রান্ত বিষয়ে কোনও পূর্ব অভিজ্ঞতা ছিল না। তা হলে বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল মাত্র ৬ কোটি টাকার জামানতে কীভাবে ওই সংস্থাকে ১০.৩৬ কোটি টাকার ঋণ পাইয়ে দিলেন। যদিও বিজেপি এই সব ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেসের অভিযোগ। তাদের বক্তব্য, কংগ্রেস বিজেপির কাছে ভোটের পর ভোট হেরে চলেছে। তাই এভাবে জয় শাহর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছে তারা।
কংগ্রেসের আরও অভিযোগ, স্রেফ একটা মানহানির মামলা দায়ের করে এত প্রশ্ন ঝেড়ে ফেলা যাবে না। জয়ের যাবতীয় ব্যবসায়িক কাজকর্ম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর সিবিআইকে দিয়ে তদন্তেরও দাবি তুলেছে।
বিজেপির বক্তব্য, তারা যখন দুর্নীতি নিয়ে আগের কংগ্রেস সরকারের সমালোচনা করেছে, তার স্বপক্ষে প্রমাণ দেখিয়েছে। কিন্তু কংগ্রেস কোনও তথ্য প্রমান ছাড়াই রাজনীতি করছে| তাদের হাতে প্রমাণ কিছু নেই, রয়েছে শুধু সংখ্যাতত্ত্বের মারপ্যাঁচ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top