News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাক সেনার, জঙ্গিদের গুলিতে মৃত জওয়ান
Image

ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাক সেনার, জঙ্গিদের গুলিতে মৃত জওয়ান

পুঞ্চ, ৯ অক্টোবর (হি.স.) : ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনা। রবিবার রাতে পুঞ্চ সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনারা। পালটা জবাব দেয় ভারতীয় সেনারাও। জানা গিয়েছে, প্রায় ২ ঘণ্টা ধরে দু’পক্ষের গুলি বিনিময় চলে। গত বৃহস্পতিবার রাতেও পাকিস্তানি সেনারা গুলি চালায়। বিনা প্ররোচনায় ঘণ্টা খানেক গুলি বর্ষণ চলে। ২০১৬ সালে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে মোট ২২৮ বার গুলি ছোঁড়ে পাকিস্তান। আর চলতি বছরে ৫ অক্টোবর পর্যন্ত সেই সংখ্যা ছুঁয়েছে ৫০৩।
অন্যদিকে, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন এক রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের বুদগামে ড্রাঙ্গ গ্রামে। শহিদ জওয়ান রাষ্ট্রীয় রাইফেলসের ৫৩ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত। জানা গিয়েছে, রুটিন টহলদারির সময় আচমকা জওয়ানদের হামলা চালায় জঙ্গিরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top