News Flash

  • Home
  • Uncategorized
  • এবার কমতে পারে রেলের টিকিটের দাম, ইঙ্গিত রেলমন্ত্রকের
Image

এবার কমতে পারে রেলের টিকিটের দাম, ইঙ্গিত রেলমন্ত্রকের

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): এবার কমতে পারে রেলের টিকিটের দাম। রেলের ই-টিকিটের উপর যে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চার্জ নেওয়া হয়, সেটা প্রত্যাহারের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। গত বছর ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের আগে অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে সার্ভিস চার্জ নিত রেল। তবে নোট বাতিলের পরেই ডিজিট্যাল লেনদেনে উৎসাহ দেওয়ার জন্য সার্ভিস চার্জ নেওয়া বন্ধ করে দেওয়া হয়।
রেলের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে রেলের টিকিট কাটার ক্ষেত্রে প্রতি টিকিটে ২০ থেকে ৪০ টাকা সার্ভিস চার্জ নেওয়া হত। গত অর্থবর্ষে আইআরসিটিসির মোট রাজস্বের ৩৩ শতাংশই এসেছে অনলাইন টিকিটের সার্ভিস চার্জ থেকে। গত বছরের ২৩ নভেম্বর থেকে এ বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সার্ভিস চার্জ না নেওয়ায় ১৮৪ কোটি টাকা রাজস্ব পায়নি রেল। তা সত্ত্বেও আগামী মার্চ পর্যন্ত সার্ভিস চার্জ না নেওয়ার নির্দেশ দিয়েছে রেলবোর্ড।
উল্লেক্ষ্য, আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে যাঁরা অনলাইনে টিকিট কাটেন, তাঁদের কাছ থেকে এমডিআর চার্জ নেওয়া হয়। ক্রেডিট ও ডেবিট কার্ড পরিষেবা দেওয়ার জন্য এই চার্জ নেয় সংশ্লিষ্ট ব্যাঙ্ক। তবে রেলমন্ত্রী পীযূষ গোয়েল ইঙ্গিত দিয়েছেন, এমডিআরের বিষয়টি নিয়ে ব্যাঙ্কগুলির সঙ্গে কথা বলছে রেল। ফলে যাত্রীদের খরচ বাঁচতে পারে। আগামী বছরের মার্চ পর্যন্ত অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে সার্ভিস চার্জ নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে রেল। এবার এমডিআর চার্জও প্রত্যাহার করা হলে টিকিটের দাম স্বাভাবিকভাবেই কমে যাবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top