News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীকে আক্রমণের মধ্যে দিয়েই নবসর্জন যাত্রা শুরু রাহুলের
Image

মোদীকে আক্রমণের মধ্যে দিয়েই নবসর্জন যাত্রা শুরু রাহুলের

খেড়া, ৯ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণের মধ্যে দিয়ে সোমবার গুজরাটে দ্বিতীয় পর্যায়ের নবসর্জন যাত্রা শুরু করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। ২০১৪ সালে এনডিএ ক্ষমতায় আসার পর বিজেপি সভাপতি অমিত শাহের পুত্র জয়ের সংস্থার আয় ১৬ হাজার গুণ বৃদ্ধি পাওয়ার অভিযোগ প্রসঙ্গে ট্যুইট করে মোদীকে খোঁচা দিয়েছেন রাহুল। তিনি বলেছেন, ‘মোদী জি, জয় শাহ বেশি খেয়ে ফেলেছে। আপনি চৌকিদার ছিলেন না ভাগ পেয়েছেন?’ গুজরাটের উন্নয়নের মডেল নিয়েও মোদীকে আক্রমণ করেছেন রাহুল। তাঁর তোপ, ‘গুজরাট জানে নরেন্দ্র মোদীর গুজরাট মডেল ব্যর্থ হয়েছে।
গুজরাতের মানুষের উদ্দেশে রাহুলের বার্তা, ‘কংগ্রেস যদি এখানে ক্ষমতায় আসে, তাহলে আপনাদের সরকার হিসেবে কাজ করবে। আপনাদের সঙ্গে কথা বলেই ছোট খাটো সিদ্ধান্তও নেওয়া হবে। কংগ্রেস কোনও কাজ করার আগে মানুষের মতামত নেয়। কিন্তু গত ২২ বছর ধরে গুজরাটে কেউ মানুষের কথা শুনছে না।’
জিএসটি নিয়ে মোদী সরকারকে আক্রমণ করে রাহুল বলেছেন, ‘জিএসটির কথা ভেবেছিল কংগ্রেস। আমাদের মনে হয়েছিল, সারা দেশে একটাই কর চালু হওয়া উচিত। আমরা মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, কী করা উচিত। আপনারা বলেছিলেন, ১৮ শতাংশের বেশি কর ধার্য করা উচিত নয়। আমরা সেটাই করেছিলাম। কিন্তু নরেন্দ্র মোদী কারও কথা না শুনেই রাত বারোটায় জিএসটি চালু করে দিলেন। আমরা চার-পাঁচ ধরনের করের বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম, ১৮ শতাংশের বেশি কর ধার্য করা হলে ছোট ব্যবসায়ীরা শেষ হয়ে যাবেন। কিন্তু বিজেপি কারও কথা শোনেনি।’
নোট বাতিল, বেকারত্ব বৃদ্ধি নিয়েও মোদী সরকারকে আক্রমণ করেছেন রাহুল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মোদীকে কটাক্ষ করে রাহুল বলেছেন, ‘আমরা আপনাকে আমাদের মনের কথা বলব না, আপনার মনের কথা শুনব।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top