News Flash

  • Home
  • Uncategorized
  • উপত্যকায় অন্য আতঙ্ক এখন বিনুনি চোর
Image

উপত্যকায় অন্য আতঙ্ক এখন বিনুনি চোর

শ্রীনগর, ৮ অক্টোবর (হি.স.): সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদী শক্তি। এসব শব্দ জম্মু কাশ্মীরের সঙ্গে কেমন যেন জড়িয়ে গিয়েছে। নিত্য দিনের খবরে এসব শব্দের উপস্থিতি। কিন্তু এরমধ্যেই উপত্যকায় এখন অন্য আতঙ্ক মাথাচাড়া দিয়েছে। কে বা কারা যেন আচমকাই মহিলাদের বিনুনি কেটে মুহুর্তে ভ্যানিস হয়ে যাচ্ছে! শেষ কয়েক দিনে প্রায় ৪০ জন মহিলার ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। এঁদের মধ্যে কেউ কিশোরী, কেউ তরুণী, কেউবা মধ্য বয়স্কা। ঘটনাটা ঘটছে শিকার হওয়া মহিলাদের বাড়ির আশপাশেই। সকালেও ঘটছে, সন্ধেতেও ঘটছে। কিন্তু এত দ্রুত পুরো ঘটনা ঘটছে যে মহিলা দুষ্কৃতীর মুখ বা চেহারা দেখার সুযোগটুকুও পাচ্ছেন না। এদিকে লোকলজ্জার ভয়ে এই ঘটনার কোনও অভিযোগ তাঁরা থানায় জমাও করছেন না। ফলে পুলিশও তদন্ত এগোতে পারছে না। আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যাকে তাকে বিনুনি চোর সন্দেহে মারধর করে ফেলছেন স্থানীয় বাসিন্দারা।
সূত্রের খবর, ইতিমধ্যেই অনন্তনাগে আবদুল সালাম ওয়ানি নামে এক ৭০ বছরের বৃদ্ধ বিনুনি চোর সন্দেহে মারধরের শিকার হয়েছেন। নিসাত এলাকায় ২ ব্যক্তি স্থানীয় মানুষের হাতে নিছক সন্দেহের বশে মার খেয়েছেন। প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা করতে গিয়ে আশপাশের লোকজনের হাতে মারধরের শিকার হয়েছেন এক যুবক। কিন্তু এখনও কালপ্রিটের টিকি ছুঁতে পারেননি কেউ। ফলে আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে উপত্যকার রাস্তায়, ঘাটে, অলিগলিতে। মহিলারা খোলা মাথায় বাইরে বার হতেও শিউরে উঠছেন। এই বুঝি কেউ ঝুপ করে উদয় হয়ে টুপ করে কেটে নিয়ে গেল তাঁর সাধের বিনুনি!

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top