News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলে সড়ক দুর্ঘটনা, হত পশ্চিমবঙ্গের তিন পর্যটক, গুরতর জখম চার
Image

অরুণাচলে সড়ক দুর্ঘটনা, হত পশ্চিমবঙ্গের তিন পর্যটক, গুরতর জখম চার

ইটানগর (অরুণাচল প্র অক্টোবর, (হি.স.) : অরুণাচল প্রদেশের তাওয়়াং জেলায় এক ভয়ংকর সড়ক দুর্ঘটনায় তিন পর্যটকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যুর পাশাপাশি চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের অবস্থা সংকটজনক বলে জানিয়েছে পুলিশ। মৃতদের সবাই পশ্চিমবঙ্গের। নিহত এবং আহতদের মধ‍্যে দুই মহিলা পর্যটক রয়েছেন।
পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার অপরাহ্নে তাওয়়াং জেলার কালীমন্দিরের পাশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি টাটা সুমোয় করে সাত পর্যটক বুমলা থেকে তাওয়়াং যাচ্ছিলেন। কিন্তু তাওয়াঙের প্রায় কাছাকাছি যেতেই পাহাড়ি সরু রাস্তায় খেই হারিয়ে ফেলেন সুমো চালক। ফলে গাড়িটি পাশে খাদে পড়ে গিয়ে এই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় তিনজনের ঘটনাস্থলেই প্রাণবায়ু চলে যায়। তাছাড়া সুমোর ড্রাইভার-সহ চারজন গুরুতর আহত হয়েছেন। সেনাবাহিনীর সহায়তায় খাদ থেকে তাদের উদ্ধার করার পর আহতদের তাওয়াঙে সরকারি হাসপাতালে ভরতি করা হলে উন্নত চিকিৎসার জন‍্য দুজনকে তেজপুর (অসম) মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন‍্য দুজনকে তাওয়়াঙে অবস্থিত সেনা হাসপাতালে ভরতি করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়েছে। সেনা হাসপাতালে চিকিৎসাধীন দুজনের আবস্থা সংকটজনক বলে সূত্রটি জানিয়েছে।
নিহত এবং আহতদের নাম-ধাম এখনও উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন পুলিশের সূত্রটি।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top