News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক গুয়াহাটিতে

জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক গুয়াহাটিতে

গুয়াহাটি, ৭ অক্টোবর(হিঃস)৷৷ দিল্লির পর জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক গুয়াহাটিতে৷ রাজ্যের অর্থমন্ত্রী ড হিমন্তবিশ্ব শর্মা এই তথ্য দিয়ে জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির পৌরোহিত্য গুয়াহাটিতে অনুষ্ঠেয় আগামী ৯ এবং ১০ নভেম্বরের বৈঠকে থাকবেন দেশের সব রাজ্যের অর্থমন্ত্রী৷ আসন্ন জিএসটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য তাঁর দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক তরফা বৈঠক করেছেন হিমন্তবিশ্ব শর্মা৷ দেশের সব রাজ্যের অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট রাজ্যের আধিকারিকদের আতিথেয়তার জন্য বিভাগ বন্টন এখনও করা হয়নি৷ তাঁদের আসা-যাওয়া, থাকা খাওয়া ইত্যাদি নানা বিষয়ে নানা পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে দিশপুর সূত্রে জানা গেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top