News Flash

  • Home
  • Uncategorized
  • চীনে তৈরি ক্ষতিকারক বাজি নেশা দ্রব্যে ছেয়ে গেছে রাজ্য
Image

চীনে তৈরি ক্ষতিকারক বাজি নেশা দ্রব্যে ছেয়ে গেছে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ কোজাগরী লক্ষ্মী পূজা ও দীপাবলিকে সামনে রেখে ত্রিপুরায় এসেছে প্রচুর পরিমাণ নিষিদ্ধ চীনে তৈরি শব্দ বাজি একি সঙ্গে ছড়িয়ে পরেছে অবৈধ নেশা দ্রব্যও৷ গতকাল থেকে আজ পর্যন্ত সদর মহকুমা প্রশাসন, আরক্ষা প্রশাসন ও আবগারি দফতর এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যৌথ ভাবে প্রচুর পরিমাণ পরিমাণ মাদক দ্রব্য এবং শব্দ বাজি, পটকা বাজেয়াপ্ত করেছে৷ সদর মহকুমা প্রশাসন, আরক্ষা প্রশাসনও আবগারি দফতর এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্মকর্তারা যৌথ ভাবে গতকাল ও আজ রাজধানীর অন্যতম ব্যস্ত মহারাজগঞ্জ বাজার, কামান চৌমুহনী, মঠ চৌমুহনী, বটলতা প্রভৃতি এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালান৷ তারা চীনে তৈরি প্রচুর পরিমান নিষিদ্ধ শব্দ বাজি জব্দ করেছেন৷ তারা জানান, বাজারে আসা বাজির অধিকাংশই চীনে তৈরি৷ কিন্তু যেগুলি উচ্চ শব্দ যুক্ত এবং প্রবেশের  পক্ষে হানি কারক বলে প্রমাণিত, সেগুলোই বাজেয়াপ্ত করা হচ্ছে৷ পাশাপাসি রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ১০০০ লিটার চোলাই মদ ও বিভিন্ন ব্রান্ডের বোতলে ঢোকানো নকল এবং স্থানীয় ভাবে তৈরি মদ উদ্ধার করা হয়েছে৷ পুলিশ নেশার টেবলেটও উদ্ধার করেছে৷ এই ধরনের অভিযান আগামীকালও অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top