News Flash

  • Home
  • Uncategorized
  • কলমচৌড়ায় বিস্তর পরিমাণে গাঁজা উদ্ধার হলেও গ্রেপ্তার নেই
Image

কলমচৌড়ায় বিস্তর পরিমাণে গাঁজা উদ্ধার হলেও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৪ অক্টোবর৷৷ গোপন খবরের ভিত্তিতে কলমচৌড়ার থানার ওসি কৃষ্ণধন সরকার বিশাল পুলিশ বাহিনী নিয়ে পুটিয়া জঙ্গল থেকে ২ লক্ষ টাকার ৪০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে৷ গতকাল রাত আনুমানিক ৮টা নাগাদ পুলিশের গোয়েন্দার কাছে খবর আসে পুটিয়ার রামকৃষ্ণ ইট ভাট্টার কাছে জঙ্গলে শুকনো গাঁজা মজুত করা আছে পাচারের জন্য৷ সেই খবরের ভিত্তিতে পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তল্লািশ চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে৷ যার বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা৷ এদিকে বক্সনগর এলাকায় বাইক চোরের মৃগয়াক্ষেত্র হিসাবে পরিনত হয়েছে৷ প্রতিনিধ কোনো না কোন জায়গা থেকে পুলিশ বাইক চোর সহ বহু বাইক উদ্ধার করছে৷ এটা আরক্ষা বাহিনীর বড় সাফল্য৷ রহিমপুর, পুটিয়া, আদমপুর দিয়ে বাইক পাচার হচ্ছে বলে জানা যায়৷ তবে এলাকার লোকজন জানিয়েছেন, ওসি কৃষ্ণধন সরকার থানায় আসার পর এ ধরনের অভিযানে পুলিশ সাফল্য পাচ্ছে৷ পুলিশ জানিয়েছে, গাঁজা বিরোধী অভিযান জারি থাকবে৷ পাশাপাশি এলাকায় সব ধরনের পাচার বাণিজ্যের বিরুদ্ধে পুলিশ নজরদারী রাখবে৷ তবে বিএসএফের সাহায্য দরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top