News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষ্মীপুজোয় অগ্ণিমূল্য বাজার দরে হাত পুড়ছে মধ্যবিত্ত গৃহস্থের
Image

লক্ষ্মীপুজোয় অগ্ণিমূল্য বাজার দরে হাত পুড়ছে মধ্যবিত্ত গৃহস্থের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ বৃহস্পতিবার কোজাগরী লক্ষ্মীপূজো৷ হাত পুড়িয়েই কেনাকাটা সারছেন বাঙালি৷ তবে, সব কিছুকে উপেক্ষা করে লক্ষ্মীদেবীর আরাধনায় মেতে উঠতে কসুর করছে না পার্বতী ত্রিপুরা৷ বর্তমানে আপেলের দাম ছুঁয়েছে ১২০-১৫০ টাকা কিলো, মুসাম্বি ১৫-২৫ টাকা জোড়া৷ কলা ৫০ টাকা প্রতি ডজন৷ পানিফল ৮০ টাকা কিলো৷ পেয়ারা ৯০টাকা, ৪০-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে নারকেল৷ গাঁদার মালার দাম ২০ টাকা থেকে বেড়ে ৩০-৪০ টাকায় দাঁড়িয়েছে৷ দোপাটি, অপরাজিতা, পদ্ম, রজনীগন্ধা সব ফুলের দাম শুনেই চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে সাধারণ গৃহস্থের৷ ফলের বাজার দলের পাশাপাশি আকাশ ছোঁয়া দাম ডালের৷ মুগ ডাল, মুসুর ডাল, বিউলির ডাল৷ কদিন আগে দুর্গা পুজোতেও যে শসা বিক্রি হয়েছে ৩০-৪০ টাকা কিলো দরে, তাই এখন দাঁড়িয়েছেন ৬০-৭০ টাকা৷ ভোগের সামগ্রীও অগ্ণিমূল্য৷ ফুলকপির খুচরো দর উঠেছে ৯০ টাকা৷ বাঁধাকপির দর উঠেছে ৫০-৬০ টাকা৷ বেগুনের কিলোও চলেছে ৫০-৬০ টাকা৷ খই ও মুড়কিরও দাম চড়েছে৷ সব মিলিয়ে অগ্ণিমূল্য বাজার দরে হাতে পুড়ছে মধ্যবিত্ত গৃহস্থের৷
এদিকে, প্রতিমা ও পূজোর অর্ঘ্য নিয়ে বাজার বসতেইঈ এক পসলা বৃষ্টিতে কপালে চিন্তার ভাজ বিক্রেতাদের৷ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাবে পূজোর বাজার প্রথম থেকেই মন্দার মুখে৷ লক্ষ্মী মূর্ত্তির চাহিদা থাকলেও যোগান কম বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা৷ প্রতিমা তৈরীর কাচামাল সংগ্রহ করতে বৃষ্টির মধ্যে হিমসিম খেতে হয়েছে শিল্পীদের৷ তাই মূর্ত্তির দাম অন্যান্য বছরের থেকে দ্বিগুন৷ গৃহস্থের পকেট ফাঁকা হচ্ছে গৃহস্থের৷ মঙ্গলবার সন্ধ্যার পর বৃষ্টি থামায় রাজধানী আগরতলার বিভিন্ন বাজারে ক্রেতাদের সমাগম হয়েছে ভালই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top