News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে রাজনৈতিক হিংসার জন্য বামেদের দায়ী করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী

কেরলে রাজনৈতিক হিংসার জন্য বামেদের দায়ী করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ৪ অক্টোবর (হি.স.) : রাজনৈতিক হিংসার প্রসঙ্গে কেরলের সিপিএম সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার কেরলের বিজেপির ‘জনরক্ষা যাত্রায়’ অংশগ্রহণ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী জানান এই পদযাত্রার মাধ্যমে কেরলের রাজ্য সরকারকে রাজনৈতিক হিংসার বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হচ্ছে। রাজনৈতিক হিংসা বন্ধ করতে হবে। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই । কিন্তু রাজনৈতিক হিংসায় হত্যাকান্ড হয়েই চলেছে কেরলে।
বিজেপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই দাবি করা হচ্ছিল কেরলের রাজনৈতিক হিংসায় ২০০১ সাল থেকে এখনও পর্যন্ত ১২০ বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। উল্লেখ্য বর্তমানে কেরলের বামপন্থী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক হত্যাকান্ড ঘটনোর প্রতিবাদে মঙ্গলবার ‘জনরক্ষা যাত্রার’ উদ্বোধন করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজনৈতিক হিংসায় রাজ্যের বিজেপি কর্মীদের মৃত্যুর জন্য তিনি মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়নকেই দায়ী করেছিলেন অমিত শাহ। পাশাপাশি কেরলের বাম জমানার অবসানের মাধ্যমে রাজনৈতিক হিংসার অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন অমিত শাহ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top