News Flash

  • Home
  • Uncategorized
  • বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ ঃ বাদল চৌধুরী
Image

বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ ঃ বাদল চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩ অক্টোবর৷৷ দিনটি ১৯৮৮ সালের ১২ই অক্টোবর৷ বীরচন্দ্র মনুতে সিপিআই(এম) পার্টি অফিস উদ্বোধন করতে গিয়ে, শ্রীদাম পাল সহ ১২ জন পার্টির নেতা কর্মীকে নৃশংসভাবে খুন হয়েছিলেন৷ ১২ই অক্টোবর বীরচন্দ্র মনুর স্থায়ী ঐতিহাসিক শহীদ বেদীতে ৩০ তম শহীদান দিবস পালন করা হবে৷ উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত সহ অন্যান্যরা৷ ৩০ তম ঐতিহাসিক শহীদান দিবসকে সামনে রেখে এদিন মনপাথর ও বীরচন্দ্র নগরে দুটি পৃথক পৃথক পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পূর্ত মন্ত্রী তথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী, জেলা সদস্য আশুতোষ দেবনাথ, এডিসি-ইএম পরিক্ষিৎ মুড়াসিং, উত্তম দাস, যুবনেতা জহর দেবনাথ, কলরাম রিয়াং প্রমুখ৷ মন্ত্রী বলেন, ৩০ বছর আগে যখন কংগ্রেস এই নৃশংস হত্যাকান্ড সংগঠিত করে তখন মানুষ বলেছিল, কংগ্রেস তার বিপদটা ডেকে আনছে৷ দেখা গেল এ ঘটনার ২ বছরের মধ্যেই রাজীব গান্ধিকে সন্ত্রাসবাদীদের হাতে খুন হতে হলো৷ বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ৷ নির্বাচনের আগে দেওয়া কোন প্রতিশ্রুতিই বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রক্ষা করেনি৷ দেশে কংগ্রেসের ১০ বছর শাসনে যা কৃষক আত্মহত্যা করেছিল বিজেপির ৩ বছরে এর দ্বিগুন করেছে৷ দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকার সমস্যা উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ ১২ ই অক্টোবরের ঐতিহাসিক জমায়েত জানান দেবে ১৮’র নির্বাচনে বামফ্রন্টের জয় নিশ্চিত কি না৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top