News Flash

  • Home
  • Uncategorized
  • পুঞ্জ সেক্টরে মার্টর শেলিং ও গুলিবর্ষণ করল পাকিস্তান, সংঘর্ষ অব্যাহত
Image

পুঞ্জ সেক্টরে মার্টর শেলিং ও গুলিবর্ষণ করল পাকিস্তান, সংঘর্ষ অব্যাহত

শ্রীনগর, ৪ অক্টোবর (হি.স.) : সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফের নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনার ছাউনিগুলি লক্ষ্য করে মার্টর শেলিং ও গুলিবর্ষণ করল পাকিস্তান। বুধবার সকাল ৮: ৪৫ নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্জ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় গ্রামগুলিকে লক্ষ্য করে গোলা বর্ষণ করে পাকিস্তানি সেনা। ভারতীয় সেনার পক্ষ থেকে পাল্টা যোগ্য জবাব দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোন খবর নেই। সংঘর্ষ অব্যাহত।
উল্লেখ্য চলতি সপ্তাহের সোমবার এবং মঙ্গলবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনা ও বিএসএফ ছাউনিগুলিকে লক্ষ্য করে মার্টার হামলা চালায় পাকিস্তান। পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় গ্রামগুলির উপরেও গোলা বর্ষণ করে পাকিস্তান। গত দুইদিনে এর ফলে তিনজন গ্রামবাসী ও এক জওয়ান প্রাণ হারান। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশি একটি রিপোর্টে দাবি করা হয়েছে চলতি বছরে এখন পর্যন্ত ৫০৩ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top