News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানকর্মীদের অশ্রাব্য গালিগালাজের অভিযোগ আদিত্য নারায়ণের বিরুদ্ধে
Image

বিমানকর্মীদের অশ্রাব্য গালিগালাজের অভিযোগ আদিত্য নারায়ণের বিরুদ্ধে

রায়পুর, ২ অক্টোবর (হি.স.) : লাগেজের জন্য অতিরিক্ত টাকা চাওয়ায় বিমানকর্মীদের অশ্রাব্য গালিগালাজের অভিযোগ উঠল গায়ক আদিত্য নারায়ণের বিরুদ্ধে। সোমবার রায়পুর থেকে পাঁচজনকে নিয়ে ইন্ডিগোর বিমান ধরতে যান আদিত্য। নির্ধারিত ওজনের থেকে ৪০ কিলো বেশি লাগেজ নেওয়ায় তাঁর থেকে অতিরিক্ত ১৩ হাজার টাকা চান কর্মীরা। তা দিতে অস্বীকার করেন আদিত্য। উল্টে কর্মীদের হুমকি দেন বলে অভিযোগ। কোনও এক যাত্রীর মোবাইলে সেই বচসার দৃশ্য রেকর্ড হয়ে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে আদিত্যকে আঙুল তুলে অশ্লীল ভঙ্গি করতেও দেখা গিয়েছে। তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে নানা মহলে।
বিমানসংস্থার পক্ষে জানানো হয়েছে, টেলিভিশন তারকা আদিত্য নারায়ণ কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। প্রথমে তাঁকে বিমানে উঠতে দিতে চাননি কর্মীরা। পরে ক্ষমা চাইলে আদিত্যকে বোর্ডিং পাস দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তাঁর থেকে ১৩ হাজার টাকা চাওয়া হলে তিনি ১০ হাজার টাকার বেশি দিতে পারবেন না বলে জানান। মহিলাকর্মীদের সামনেই এই নিয়ে চিৎকার করতে থাকেন তিনি।এর আগে, শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়, তেলুগু দেশম পার্টির নেতা দিবাকর রেড্ডিরা বিমানকর্মীদের ওপর চড়াও হয়েছিলেন। তা নিয়ে নানা মহলে প্রতিবাদ উঠলে কর্মীদের বাঁচাতে আইন আনার কথা জানায় কেন্দ্র।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top