News Flash

  • Home
  • Uncategorized
  • পূজার আয়োজনে যাবার আগে হাওড়া নদীতে তলিয়ে যাওয়া গৃহবধূর মৃতদেহ বাংলাদেশে
Image

পূজার আয়োজনে যাবার আগে হাওড়া নদীতে তলিয়ে যাওয়া গৃহবধূর মৃতদেহ বাংলাদেশে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ হাওড়া নদীতে সপ্তমীর পূজোর আগে স্নান করতে গিয়ে তলিয় যাওয়া গৃহবধূর দেহ ভেসে উঠল সীমান্তের ওপারে বাংলাদেশে৷ দেহ জল থেকে উদ্ধারের জন্য ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী এবং বাংলাদেশে বর্ডার গার্ড র মধ্যে আলোচনা হয়৷ গৃহবধূ নিয়তী সাহা (৪৫) কে উদ্ধারের বিস্তর চেষ্টা হলেও কোন সাফল্য আসেনি৷ বেলা ১১ টা নাগাদ খবর আসে বাংলাদেশের প্রান্তে হাওড়া নদীতে দেহ ভাসে উঠেছে৷ রাজধানী আগরতলায় জয়নগরের দশমী ঘাটের মহাবীর ক্লাব সংলগ্ণ এলাকায় এই মহিলা পার্শ্ববর্তী দূর্গাপুজা মণ্ডপে পুজার আয়োজনে যাবার আগে সকালে নদীতে স্নান করতে যান৷ কিন্তু এই গৃহবধূ আর নদী থেকে উঠতে পারেননি৷ প্রথমে বিষয়েটি কারও গোচরেই আসেনি৷ দীর্ঘক্ষণ ধরে মণ্ডপে না আসায় সকলের সন্দেহ হয় এবং এই গৃহবধূ নদীতে নামার প্রমাণ পাওয়া যায়৷ আর স্নানের পর ব্যবহারের সামগ্রীও নদী ঘাটেই পাওয়া যায়৷ এরপর প্রথমে এলাকার যুবকরা মহিলাকে উদ্ধারের জন্য জোর তল্লাশি শুরু করে৷ পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়৷ উদ্ধার কাজে হাত বাড়ায় দুর্র্যেগ মোকাবিলা গোষ্ঠীর জওয়ানরাও৷ রাতভর চেষ্টা চলে দেহ উদ্ধার জন্য৷ কিন্তু দেহ উদ্ধার করা সম্ভব হয়নি৷ এদিন বেলা ১১টা নাগাদ খবর আসে বাংলাদেশের প্রান্তে হাওড়া নদীতে দেহ ভেসে উঠেছে৷ সে অনুযায়ী বি এস এফ কে খবর দেওয়া হয়৷ বিএসএফ বাংলাদেশের সীমান্ত সুরক্ষার কাজে নিয়োজিত বিজিবির আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করে৷ বিজিবিও দ্রুত ঘটনার সত্যতা স্বীকার করে বিএসএফকে বিস্তারিত জানায়৷ এর পরেই দেহ নদী থেকে তুলে আনা ও দেহ হস্তান্তরের জন্য বৈঠক শুরু হয়৷ বৈঠক শেষে মৃতদেহ বিজিপি বিএসএফের হাতে তুলে দেয় বলে খবর৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top