News Flash

  • Home
  • Uncategorized
  • স্বচ্ছ ভারতের স্বপ্ন বাস্তবায়িত করবেন ১২৫ কোটি ভারতবাসীই : প্রধানমন্ত্রী
Image

স্বচ্ছ ভারতের স্বপ্ন বাস্তবায়িত করবেন ১২৫ কোটি ভারতবাসীই : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): স্বচ্ছ ভারতের স্বপ্ন বাস্তবায়িত করবেন ১২৫ কোটি ভারতবাসীই। সোমবার রাজঘাটে মহাত্মা গান্ধীর ১৪৮-তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানান, তারপর এক অনুষ্ঠানে এই অভিমত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০১৪ সালে গান্ধী জয়ন্তীতে সূচনা হওয়া কেন্দ্রের মোদী সরকারের এই অভিযানের লক্ষ্য হল দেশব্যাপী শৌচাগার বানিয়ে মহাত্মা গান্ধীর ১৫০-তম জন্মবার্ষকী ২০১৯ সালের মধ্যে ভারতকে সাফ করে খোলা স্থানে মলমূত্র ত্যাগ ও শৌচকর্মমুক্ত দেশ করে তোলা। সেই লক্ষ্য পূরণে দেশবাসীকে এই উদ্যোগে যুক্ত হওয়ার ডাক দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক হাজার মহাত্মা গান্ধী, এক লক্ষ নরেন্দ্র মোদী, সব মুখ্যমন্ত্রী, সরকার একজোট হলেও স্বচ্ছ ভারতের স্বপ্ন সফল হবে না, যদি আমজনতা সামিল না হন। শুধু ১২৫ কোটি ভারতবাসীই সেই স্বপ্ন পূরণ করতে পারেন। পাশাপাশি স্বচ্ছতা, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে রাজনীতি হওয়া উচিত নয় বলেও অভিমত জানান।
মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ কর্মসূচির প্রসঙ্গ টেনে বলেন, সত্যাগ্রহীদের দৃঢ়তায় স্বচ্ছ ভারত অভিযান মানুষের আন্দোলন হয়ে উঠেছে। স্বচ্ছ ভারত গড়ে তোলার লক্ষ্য পূরণ করবেন ১২৫ কোটি দেশবাসী, বাছাই করা কিছু নেতা, সরকারি কর্তারা নন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top