News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড মেক্সিকো, মৃত বেড়ে ৩৬১
Image

ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড মেক্সিকো, মৃত বেড়ে ৩৬১

মেক্সিকো সিটি, ২ অক্টোবর (হি.স.): গত সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ ৭.১ তীব্রতার বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠেছিল মেক্সিকো| কম্পন অনুভূত হয়েছিল রাজধানী মেক্সিকো সিটিতেও| বিধ্বংসী ভূমিকম্পের পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন| অথচ এখনও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে| বিধ্বংসী ভূমিকম্পে এখনও পর্যন্ত ৩৬১ জনের মৃত্যু হয়েছে| প্রশাসন সূত্রের খবর, নিখোঁজ অন্তত ৮ জন| তাই আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে| শুধুমাত্র মেক্সিকো সিটিতে ২২০ জনের মৃত্যু হয়েছে|
স্থানীয় সময় অনুযায়ী গত ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে ৭.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরে| ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়ে বহু ঘর-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান| উদ্ধারকার্যে গতি আসতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা| এখনও পর্যন্ত বিধ্বংসী ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ৩৬১ জন| গত সেপ্টেম্বর মাসের গোড়ায় এই মেক্সিকোতেই ৮.১ তীব্রতার জোরালো ভূকম্পন অনুভূত হয়| বিধ্বংসী ভূমিকম্পে সেবার ৯৮ জনের মৃত্যু হয়েছিল|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top