News Flash

  • Home
  • Uncategorized
  • পুঞ্চে পাক সেনাবাহিনীর গোলাগুলি বর্ষণ, নাবালক সহ মৃত ৩
Image

পুঞ্চে পাক সেনাবাহিনীর গোলাগুলি বর্ষণ, নাবালক সহ মৃত ৩

জম্মু, ২ অক্টোবর (হি.স.): সীমান্তবর্তী গ্রামে এলোপাথাড়ি গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| সোমবার ভোর থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় শাহপুর, কের্নি, কাসবা এবং দিগওয়ার সেক্টরে অতর্কিতে গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| তবে দুঃসংবাদ হল, পাক সেনাবাহিনীর এলোপাথাড়ি গুলিবর্ষণে মৃত্যু হয়েছে ১০ বছর বয়সি এক নাবালকের, ১৫ বছরের একটি কিশোরীর এবং এক অপ্রাপ্তবয়স্কের| জখম হয়েছেন অন্তত ৮ জন সাধারণ নাগরিক| তাঁদের দিগওয়ার সেক্টরে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার ভোর থেকে পুঞ্চ জেলায় শাহপুর, কের্নি, কাসবা এবং দিগওয়ার সেক্টরে অতর্কিতে গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| চুপ করে থাকেনি ভারতীয় সেনাবাহিনীও, শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| পাক সেনাবাহিনীর অতর্কিতে গোলাগুলি বর্ষণে মৃত্যু হয়েছে ১০ বছর বয়সি এক নাবালকের, ১৫ বছরের একটি কিশোরীর এবং এক অপ্রাপ্তবয়স্কের| জখম হয়েছেন অন্তত ৮ জন সাধারণ নাগরিক| তাঁদের দিগওয়ার সেক্টরে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| মর্টারের আঘাতে ভারতীয় সেনার একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে| এই ঘটনা প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী নির্মল সিং জানিয়েছেন, `পাকিস্তান কাপুরুষদের দেশ| এক দিকে তারা সাদা পতাকা দেখায়| অন্যদিকে, সাধারণ নাগরিকদের তাক করে গুলি ছোড়ে|’ সেনাবাহিনী সূত্রের খবর, সীমান্তবর্তী প্রায় ১০-১২টি গ্রাম লক্ষ্য করে গুলি এবং মর্টার বর্ষণ করা হয়| শাহপুর, কের্নি, কাসবা সেক্টরের এই গ্রামগুলিতে সোমবার ভোর থেকে গুলিবর্ষণ শুরু করে পাক সেনা|
উল্লেখ্য, পাকিস্তানি সেনার তরফে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে| গত ২৭ সেপ্টেম্বর ভীমবের গালি সেক্টরে হামলা চালিয়েছে পাক সেনাবাহিনী| তার আগে গত ২৪ সেপ্টেম্বর উরিতে সেনা তল্লাশির সময় গুলিতে মৃত্যু হয় ৪ জইশ-ই-মহম্মদ জঙ্গির|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top