News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-পাক সীমান্তের কাছে ১৪ ফুটের গভীর সুড়ঙ্গ উদ্ধার করল বিএসএফ
Image

ভারত-পাক সীমান্তের কাছে ১৪ ফুটের গভীর সুড়ঙ্গ উদ্ধার করল বিএসএফ

শ্রীনগর, ১ অক্টোবর (হি.স.) : ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে আর্নিয়া সেক্টরে ১৪ ফুট গভীর একটি সুড়ঙ্গের হদিস পেল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার এই সুড়ঙ্গের হদিস পাওয়ার ঘটনায় সীমান্ত এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নির্মিয়মান এই সুড়ঙ্গটি দিয়ে উৎসবের সময় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি ভারতের অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল বলে জানিয়েছেন বিএসএফের এক আধিকারিক। সুত্রের খবর, আর্নিয়া সেক্টরের দামানা অঞ্চলে তল্লাশি অভিযান চালানোর সময় এই সুড়ঙ্গটি আবিষ্কার করেছে বিএসএফ। সুড়ঙ্গটি ১৪ ফুট গভীর, ৩ ফিট উঁচু এবং ২.৫ ফিট চওড়া। সুড়ঙ্গ মধ্যে থেকে প্রচুর পরিমাণে গ্রেনেড, একে ৪৭ রাইফেল, সিলপার ব্যাগ, খাবার, মাঠি খোঁড়ার সরঞ্জাম উদ্ধার করেছে বিএসএফ। বিএসএফের তরফ থেকে বিষয়টিকে যুদ্ধ পরিস্থিতির সঙ্গে তুলনা করা হয়েছে।

উৎসবের মরসুমে বড় ধরনের অনুপ্রবেশ ঘটনানোর চেষ্টায় ছিল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির বলে মনে করা হচ্ছে বিএসএফের তরফে। সীমান্তের কাছে এই রকম আরও সুড়ঙ্গ আছে কিনা তা খতিয়ে দেখবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। উল্লেখ্য আর্নিয়া সেক্টরে গত মাসে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে ব্যাপক মার্টার শেলিং করে পাকিস্তান রেঞ্জার্জাস। অন্যদিকে গত বছর মার্চ মাসে এই রকম ৩০ মিটার লম্বা সুড়ঙ্গ উদ্ধার করেছিল বিএসএফ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top