News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি-র সাংগঠনিক দায়িত্ব পেতে পারেন মুকুল
Image

বিজেপি-র সাংগঠনিক দায়িত্ব পেতে পারেন মুকুল

কলকাতা, ১ অক্টোবর ( হি.স.): বিজেপির বড় দায়িত্বে আসতে পারেন মুকুল রায়। সূত্রের খবর, আর সেই সঙ্গেই মুকুল রায় হতে চলেছেন রাজ্যে বিরোধীদের মুখ ।

ইতিমধ্যেই বাম তৃণমূল থেকে নেতা কর্মী সমর্থকরা যোগাযোগ করতে শুরু করেছেন মুকুল শিবিরের সাথে। মুকুল ঘনিষ্ঠরা বলেছেন, তাকে পূর্ণ সহযোগিতা করতে মাঠে নামছেন ঋতব্রত ব্যানার্জী এবং অধীর চৌধুরী । অন্যদিকে, দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, দলের স্বার্থে যদি দিল্লি মুকুলকে সভাপতি করে, তিনি হাসিমুখে সহযোগিতা করবেন। তবে জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসকেও তৈরি রেখেছেন মুকুল রায়। শেষ মুহূর্তে যদি কোনও অঘটন ঘটে। তবে,নতুন দল নয় বিজেপিতেই যোগ দিতে চলেছে মুকুল রায়। সবকিছু ঠিকঠাক থাকলেই কালি পুজোর পরই মুকুলের নেতৃত্বে এরাজ্যের বি জে পিকে সাজানো হবে। তবে মুকুলকে দেওয়া হতে পারে সাংগঠনিক তৈরির দায়িত্ব। পরিবর্তন হতে পারে রাজ্য সভাপতিও।

দিল্লিতে এখন বাংলাকে ঢেলে সাজানোর প্রস্তুতি তুঙ্গে।মুকুল রায়ের এক ঘনিষ্ঠের দাবি, মুকুলের সঙ্গে বি জে পিতে আসতে পারেন মমতা বন্দ্যোপাধায় সরকারের এক প্রভাবশালী মন্ত্রী এবং এক তৃণমূল সাংসদ। পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েতের একটা বড় অংশের জনপ্রতিনিধি এবং জেলার নেতারা তৃণমূল ছেড়ে মুকুলের সঙ্গে আসছে বলে খবর। গোটা প্রক্রিয়া এতটাই গোপনীয় ভাবে বাস্তবায়িত হতে চলেছে যে মেরামত করার সুযোগও পাবেনা তৃণমূল কংগ্রেস।

রাজ্যের রাজনৈতিক মহলের বক্তব্য, হিন্দি মুখ আর বর্তমান নেতৃত্ব দিয়ে বাংলায় বিজেপি কিচ্ছু করতে পারবে না তা বিলক্ষণ বুঝে গেছেন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা । প্রতিবেশী এক রাজ্য থেকে রাজ্য সভাপতিকে উড়িয়ে এনে বাংলার দায়িত্ব দেওয়া হতে পারে । আর মুকুলকে দেওয়া হবে সংগঠন ঢেলে সাজানোর দায়িত্ব।

সৃত্রের খবর, বড় সম্ভাবনা মুকুল রায় হবেন দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যার দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গ। সঙ্গে থাকবেন শিবপ্রকাশ। কৈলাস বিজয়বর্গীয় বাংলার সঙ্গে অন্য দায়িত্বও পাবেন। শনিবার রাত পর্যন্ত খবর, সরাসরি বিজেপিতে যাচ্ছেন মুকুল। দেওয়ালির সময় তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top