News Flash

  • Home
  • Uncategorized
  • নভেম্বরে এশিয়া সফর করবেন ট্রাম্প
Image

নভেম্বরে এশিয়া সফর করবেন ট্রাম্প

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম এশিয়া সফর করবেন। চলতি বছরের নভেম্বরের ৩ থেকে ১৪ তারিখ পর্যন্ত চলবে এই সফর। ট্রাম্প নিজেকে ভারতকে বন্ধু বলে দাবি করলেও ১১ দিনের এই সফরে পাঁচ দেশের তালিকায় নেই ভারত। সূত্রের খবর, মানিলাতে নভেম্বরের এশিয়ান সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এশিয়ার এই সফরে ট্রাম্প চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং ফিলিপিনসে যাবেন। হোয়াইট হাউস এশিয়া সফর নিয়ে জানায়, আমেরিকার অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তাকে গুরুত্ব দেবেন ট্রাম্প। এই সফরে প্রেসিডেন্টের সঙ্গে থাকবেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম এই এশিয়া সফরে ডোনাল্ড ট্রাম্প চিন, জাপান,দক্ষিণ কোরিয়া সহ পাঁচটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে। কারণ উত্তর কোরিয়াকে চাপে রাখার জন্য এই কৌশল। এশিয়া সফরে এলেও এই মূহুর্তে মার্কিন প্রেসিডেন্ট নিজে ভারতে আসতে পারছেন না। অবশ্য আগামী নভেম্বরে হায়দারাবাদে গ্লোবাল সামিটে আসবেন মার্কিন প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top