News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতি নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চলবে ঃ প্রধানমন্ত্রী
Image

দুর্নীতি নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চলবে ঃ প্রধানমন্ত্রী

নয়াদিল্লী, ২৫ সেপ্ঢেম্বর (হিঃসঃ)৷৷ দুর্নীতি নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চলবে৷ দুর্নীতির সঙ্গে কোনও আপস করবে না সরকার৷ দিল্লীতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের দ্বিতীয় দিনে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর বার্তা, আগে দেশ, পরে দল৷
বিজেপির দুইদিনের জাতীয় কর্মসমিতির বৈঠকের দ্বিতীয় তথা শেষ দিনে সোমবার প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি নিয়ে কোনও সমঝোতা করবে না তাঁর সরকার৷ যতদিন না দুর্নীতি নির্মূল হচ্ছে, লড়াই চলবে৷ ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কাউকে ছাড়া হবে না৷ এ বিষয়ে তাঁর সরকার অনমনীয় মনোভাব নেবে৷
এদিন সরকারের আর্থিক নীতি প্রসঙ্গে বিরোধীদের আক্রমণের জবাব দিয়ে বলেন, ওরা যখন ক্ষমতায় ছিল, তখন শুধু মজা করেছে৷ এখন তারা বিরোধীদের মতো আচরণ করতে পারছে না৷ সেই সঙ্গে সরকারের অর্থনৈতিক নীতিকে সমর্থন করার বিষয়টি দলের ওপর ছেড়ে দেন মোদী৷
শুধু অর্থনীতি বা দুর্নীতি নয়, এদিন মোদীর বক্তব্যে জায়গা করে নেয় ডোকলাম প্রসঙ্গও৷ প্রধানমন্ত্রী বলেন, যেভাবে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করেছে কেন্দ্র, তা দেখে তাজ্জব অনেকেই৷ একই সঙ্গে, দলকে নির্দেশ দেন, নির্বাচনের বাইরে গিয়ে মানুষের জীবনকে উন্নত করার হাতিয়ার হয়ে উঠতে হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top