News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় সমাবেশে অংশগ্রহণে, বাধা দিতে গাছ ফেলে রাস্তা অবরোধ
Image

আগরতলায় সমাবেশে অংশগ্রহণে, বাধা দিতে গাছ ফেলে রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ সেপ্ঢেম্বর৷৷ ষড়যন্ত্র করে গাছ ফেলে রাস্তা অবরোধ করে বামফ্রন্টের আন্দোলনকে আটকানো যায় না, আজ আগরতলা উপজাতি গণমুক্তি পরিষদের ঐতিহাসিক জমায়েত৷ তাই পাহাড় এলাকা থেকে যাতে করে উপজাতি অংশের জনগণ জমায়েতে সামিল হতে না পারে এর জন্য বিশালাকার দুই গাছ ফেলে আই পি এফটি ও বিজেপির কর্মিরা৷ পাহাড়ি এলাকার হাজরা পাড়ায় দুটি গাছ কেটে ফেলে রাখে৷ এমনটাই অভিযোগ করলেন উপজাতি গণমুক্তি পরিষদের তেলিয়ামুড়া কমিটির নেতৃত্ব রাজকুমার দেববর্মা৷ ঐ এলাকাটি দিয়ে হাজরা, কাকড়াছড়া, নুনাছড়া বিড়াইহাস, প্রজাবাহাদুর মলসম পাড়া সহ আরো অনেক পাড়া রয়েছে যা বামপন্থীদের শক্ত ঘাঁটি৷ সেখানের লোকরা যাতে আগরতলার জি এম পির সমাবেশে যোগ না দিতে পারে তার জন্যই রাস্তায় গাছ কেটে বন্ধ করে দেওয়া হয় রাতের অন্ধকারে৷ সকাল বেলা এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়৷ এলাকার লোকরাই পরবর্তী সময়ে রাস্তা পরিস্কার করে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে৷ ঘটনাস্থলে ছুটে যায় জি এম পির কর্মিরাও৷ তারা ঘটনার তীব্র নিন্দা জানায়৷
এলাকার এক যুবক জানায় এলাকাটি দুগর্ম এলাকা৷ রোগের প্রকোপও বেশি৷ যে কোন সময় ঐ রাস্তা ধরে মরণাপন্ন রোগী থেকে গর্ভবর্তী মায়েদের হাসপাতালে নিয়ে যেতে হয়৷ গাছ গাটার ফলে শুধু জনসভার পথ বন্ধ করেনি তারা এলাকার লোকেরও ক্ষতি করতে চাইছে৷ তবে তাদের এই কুমতলব পূরণ হতে দেবে না পাহাড়ি এলাকার শান্তিপ্রীয় জনগণ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top