News Flash

  • Home
  • Uncategorized
  • কিশোরীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কদমতলায়
Image

কিশোরীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কদমতলায়

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১০ সেপ্ঢেম্বর৷৷ দশম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনকভবে মৃতদেহ উদ্ধার হয়েছে৷ নিজ ঘরে দড়ি দিয়ে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান৷ ঘটনাটি ঘটেছে উত্তর জেলার কদমতলা থানার অধীন বড়গোল গ্রামে৷ ঐ গ্রামের এক নং ওয়ার্ডের বাসীন্দা প্রমেন্দ্র নাথ অসুস্থ স্ত্রীকে নিয়ে কদমতলা হাসপাতালে ছিলেন৷ তিনি হাসপাাল থেকে ছাড়া পেয়ে স্ত্রীকে নিয়ে বাড়িতে যান৷ ঘরে গিয়ে দেখেন তীরের সাথে দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে রয়েছে সতের বছরের মেয়ে জুহিতা নাথ৷ জুহিতা বাড়িতে একাই ছিল৷ মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন দম্পতি৷ আশেপাশের লোকজনও ছুটে যায়৷ খবর দেওয়া হয়৷ তবে পুলিশ আসার আগেই মৃতদেহ ফাঁসির দড়ি থেকে নামিয়ে রাখা হয় বারান্দায়৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা হাসপাতালে নিয়ে যায়৷ মৃতদেহের পাশে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে৷ তবে মোবাইলে কোন সিম ছিল না৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top