News Flash

  • Home
  • Uncategorized
  • ব্লু হোয়েল থেকে পড়ুয়াদের বাঁচাতে লখনউয়ের স্কুলগুলিতে নিষিদ্ধ হল স্মার্ট ফোন
Image

ব্লু হোয়েল থেকে পড়ুয়াদের বাঁচাতে লখনউয়ের স্কুলগুলিতে নিষিদ্ধ হল স্মার্ট ফোন

লখনউ, ১০ সেপ্টেম্বর (হি.স) : সারা দেশ জুড়ে মারণ অনলাইন ব্লু হোয়েল গেমের থাবায় বিপর্যস্ত গোটা ভারতের যুব সমাজ। প্রায় প্রতিটা রাজ্যে স্কুলে পড়া কিশোরকিশোরীরা এই গেমের ফাঁদে পরে আত্মঘাতী হয়েছে। মারণ এই গেমের প্রভাব থেকে স্কুলের ছাত্রছাত্রীদের বাঁচানো জন্য অভিনব সিদ্ধান্ত নিল উত্তর প্রদেশের স্কুল শিক্ষা দফতর। এক নির্দেশিকা জারি করে উত্তর প্রদেশের স্কুল শিক্ষা দফতর উত্তর প্রদেশের রাজধানী শহর লখনউয়ের সমস্ত স্কুলে ছাত্রছাত্রীদের স্মার্ট ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সেই নির্দেশিকায় আরও বলা হয়েছে অভিভাবকরা যেন নিজের সন্তানের উপর নজর রাখেন। তাদের সন্তানের ব্লু হোয়েল গেম খেলছেন কিনা সেই বিষয়ে যেন অভিভাবকের নজর রাখেন। সেই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে যদি কোন ছাত্র ছাত্রীদের আচরণে পরিবর্তন আসে বা সে যদি অস্বাভাবিক আচরণ করে তবে সঙ্গে সঙ্গে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে স্কুলগুলির কর্তৃপক্ষকে । ব্লু হোলেয়ে আক্রান্ত সেই ছাত্র বা ছাত্রীকে তখনই কাউন্সিলিং করাতে হবে।
উল্লেখ্য গত সপ্তাহে স্থানীয় ইন্দিরা নগর এলাকায় ১৪ বছরের একটি ছেলে গলায় দড়ি দেয়। সূত্র থেকে জানা গেছে সে অনলাইন ব্লু হোয়েল গেমের শিকার। এই মৃত্যুর পরেই জেলা স্কুল শিক্ষা দফতর স্মার্টফোনের ব্যবহার নিষিদ্ধ করার জন্য স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কেউ ব্লু হোয়েল গেম খেলছে কিনা তা তল্লাশি চালিয়ে দেখা হোক। এব্যাপারে অতর্কিতে তল্লাশি চালানো হোক বলে ওই নির্দেশিকায় বলা হয়েছে ।উত্তরপ্রদেশ পুলিশও গত সপ্তাহে সব জেলার পুলিশকে এই গেমটি নিষিদ্ধ করার জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top