News Flash

  • Home
  • Uncategorized
  • পণের জন্য গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা, ভিলেন স্বামী
Image

পণের জন্য গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা, ভিলেন স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ রহস্যজনক ভাবে অগ্ণিদগ্দ হয়ে হাসপাতালের শয্যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক যুবতী গৃহবধূ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলা শহরের কাছে চান্দিনামূড়া এলাকায়৷ অগ্ণিদগ্দা গৃহবধূর নাম তুলসী দেবনাথ৷ এদিকে, তুলসীর বাবার বাড়ির লোকজনের অভিযোগ স্বামী গৌতম দেবনাথ পণের জন্য নির্যাতন চালিয়ে যাচ্ছিল৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, পনের বছর আগে গৌতমের সাথে বিয়ে হয়েছিল তুলসীর৷ বিয়ের পর কিছুদিন ভালোই কেটেছিল দাম্পত্য জীবন৷ তারপর থেকেই তুলসীর জীবনে নেমে আসে পণপ্রথার বিষাক্ত কালো ছায়া৷ স্বামী পণের জন্য তুলসীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো বলে অভিযোগ৷ সেই নির্যাতনের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে বৃহস্পতিবার রাতে৷ স্বামী তুলসীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে৷ প্রতিবেশীরা অগ্ণিদগ্দ হওয়ার বিষয়টি টের পেয়ে তুলসীর বাড়িতে ছুটে যায় এবং গুরুতর আহত অবস্থায় তাকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এদিকে, তুলসীর বাবার বাড়ির লোকজন স্বামী গৌতম দেবনাথের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করেছেন থানায়৷ সেই মোতাবেক পুলিশ মামলা নিয়েছে৷ তবে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিযুক্তকে গ্রেপ্তারের কোন উদ্যোগ গ্রহণ করছে না৷ তদন্তে গাফিলতি করছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তুলসীর শারীরিক অবস্থা সংকটজনক৷ তবে, চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে সুস্থ করে তোলার জন্য৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top