News Flash

  • Home
  • Uncategorized
  • শুধুমাত্র আদালত বা পুলিশ নারী সংক্রান্ত অপরাধ কমাতে পারে না, প্রয়োজন সচেতনতার ঃ মুখ্যমন্ত্রী
Image

শুধুমাত্র আদালত বা পুলিশ নারী সংক্রান্ত অপরাধ কমাতে পারে না, প্রয়োজন সচেতনতার ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

বলেছেন নারী সংক্রান্ত অপরাধ অভিশাপ, তবে আদালত ও পুলিশ তা কমাতে পারে না৷ এই অপরাধ কমাতে সচেতনতাই উত্তম দাওয়াই বলে অভিমত ব্যক্ত করেছেন তিনি৷ নারীর শ্লীলতাহানি সহ নানা ধরনের অপরাধ কোন্ রাজ্যে সংখ্যায় প্রথম সেটাকে পেছনে ফেলে সামাজিক ভাবে তা নির্মূল করার উপর গুরুত্ব দিতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি আরও বলেন, প্রতিটি পরিবার থেকে এই কাজ শুরু করতে হবে৷ মা-বাবাকেই সন্তানদের এই বিষয়ে সচেতন করতে হবে৷ নিজের ঘর থেকে যখন ছেলেমেয়েরা এইসব অপরাধ সংক্রান্ত বিষয়ে সচেতন হবে তখন বাড়ির বাইরেও সতর্ক থাকবে তারা৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং প্রেক্ষাগৃহে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের উদ্বোধন করে এই কথা বলেন৷ পশ্চিম জেলা সাক্ষরতা সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে৷ আন্তর্র্জতিক সক্ষরতা দিবসের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের প্রদীপ জ্বেলে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, শুধু আগরতলায় নয়, এরূপ অনুষ্ঠান আজ আমাদের রাজ্যের বিভিন্ন মহকুমা এবং জেলাতেও হচ্ছে৷ তিনি বলেন পৃথিবী হল এক পাঠশালা৷ আমরা সবাই শিক্ষার্থী ও শিক্ষক৷ তাই লেখাপড়া শেখার ক্ষেত্রে বয়স কোন বাঁধা নয়৷ সাক্ষরতা কর্মসূচীর উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের রাজ্যে সাক্ষরতার হার ৯৭২৭ শতাংশ৷ ২০১১ সালে ছিল ৮৭ শতাংশ৷ অথচ ভারত সরকারের নীতি অনুসারে ৮০ শতাংশ সাক্ষর হলেই কোন রাজ্যকে পূর্ণ সাক্ষর হিসেবে ঘোষণা দেওয়া যায়৷ বর্তমানে আমাদের রাজ্যে ১৭০০০ থেকে ১৮০০০ নিরক্ষর ব্যক্তি আছেন, যাদের বয়স মূলতঃ ৫০,৫৫,৬০ বা এর অধিক৷ এখন আমরা সার্বিক সাক্ষরতা অভিযান কিংবা সাক্ষরোত্তর অভিযান কর্মসূচি নয় প্রবহমান শিক্ষা কর্মসূচীকে এগিয়ে এগিয়ে নিতে চাই৷ মুখ্যমন্ত্রী বলেন, কেবল পাঠদান নয় নব সাক্ষরদের দক্ষতা উন্নয়ন কর্মসূচিতেও যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে৷ যাতে তারা আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন৷ তাদের দক্ষতা বৃদ্ধির জন্য সারা রাজ্যে এমন ২৫টি প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে৷ প্রায় ১০ হাজার নব সাক্ষর এতে প্রশিক্ষণ নিচ্ছেন৷ অনেকে ঋণ নিয়ে স্ব-উদ্যোগী হচ্ছেন৷ সরস সহ অন্যান্য মেলায় অংশ নিচ্ছেন৷ আমরা চাই মহিলাদের আরো শিক্ষিত করে তুলতে, গার্হস্থ্য হিংসা হ্রাস করতে, জাত, ধর্ম, বর্ণ নয়, সাম্প্রদায়িকতা নয়, সকলকে নিয়ে মিলে মিশে বসবাস করতে৷ আমাদের রাজ্যে সুকল ছুটের সংখ্যা দিন দিনে কমছে৷ মেয়েদের বিনামূল্যে দেওয়া হচ্ছে বাইসাইকেল, বই, খাবার প্রভৃতি৷ তিনি বলেন, ত্রিপুরায় এখন এক সুন্দর আবহ তৈরী হয়েছে৷ এটাকে সকলে মিলে কাজে লাগাতে হবে৷ এটা যদি করা না যায় তবে আজকের যে এই কর্মসূচি তা আনুষ্ঠানিকতায় পর্যবসিত হবে৷ সম্মানীয় অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী বলেন, ১৯৬৫ সালে ইউনেস্কো ৮ সেপ্ঢেম্বরকে আন্তর্র্জতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে৷ আমাদের রাজ্যে সকলের আন্তরিক প্রচেষ্টায় সাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচী এগিয়ে চলেছে৷ এখন প্রবহমান কর্মসূচিকে এগিয়ে নিতে হবে৷
বিশেষ অতিথির ভাষণে মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন বলেন, সাক্ষরতার অর্থ হল অন্ধকার থেকে আলোয় উত্তরণ৷ আমাদের রাজ্য সার্বিক সাক্ষরতা অভিযান, সাক্ষরোত্তর অভিযান, পি আর আই অতিক্রম করে এখন প্রবহমান শিক্ষা কর্মসূচিতে যুক্ত হয়েছে৷ আনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন মধ্যশিক্ষা অধিকারের অধিকর্তা উত্তম কুমার চাকমা৷ নব সাক্ষরদের মধ্যে বক্তব্য রাখেন ভাটি অভয়নগরের হেনা বেগম৷ স্বাগত বাষণ রাখেন পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ মিলিন্দ রামটেকে৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রী সরকার হেজামারার স্ট্যান্ডার্ড ফোর উত্তীর্ণ নব সাক্ষর তরুণ দেববর্র্মর হাতে পুরস্কার তুলে দেন৷ এছাড়া, অন্যান্য অতিথিগণ গত ২০১৬ সালের চূড়ান্ত মূল্যায়ণ পরীক্ষায় উত্তীর্ণ ৭ জনকে, স্ট্যান্টার্ড থ্রী উত্তীর্ণ ৭ জনকে পুরসৃকত করেন৷ সভাপতির ভাষণে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাস বলেন, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে প্রয়াস চালাললে সাক্ষরতা কর্মসূচিতে আরও সফলতা আসবে৷ অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের প্রধান সচিব সুশীল কুমার, আগরতলা পুর নিগমের কমিশনার দেবপ্রিয় বর্ধন, বুনিয়াদী শিক্ষা আধিকারের অধিকর্ত কুন্তল দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top