ঢাকা, ৯ সেপ্টেম্বর (হি.স.): বাংলাদেশের গোপালগঞ্জে যাত্রীবোঝাই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের| এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন| শনিবার ভোর ৫.৩০ মিনিট নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানীতে, উপজেলার বরাশুর এলাকায়| দুর্ঘটনায় মৃত ৬ জনের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| আহতদের মধ্যে যাঁদের আঘাত কম তাঁদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে| গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ফরিদপুরে পাঠানো হয়েছে| সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার জেরে ঢাকা-খুলনা সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়েছে| পরে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার ভোরে ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুরে দিকে যাচ্ছিল সেবা গ্রিনলাইন পরিবহণের একটি যাত্রীবোঝাই বাস| ভোর তখন ৫.৩০ মিনিট হবে, ঢাকা-খুলনা সড়কে কাশিয়ানীর বরাশুর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিমেন্টভর্তি একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জন মহিলা সহ মোট ৬ জনের| আহত হয়েছেন অন্তত ২০ জন| তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক|
কাশিয়ানী থানার পুলিশ কর্তা মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, দুর্ঘটনার জেরে বাস ও ট্রাকটি একেবারে দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ২ জন মহিলা সহ মোট ৬ জন| সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার জেরে ঢাকা-খুলনা সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়েছে|
বাংলাদেশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দুই মহিলা সহ মৃত ৬
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















