শান্তিরবাজারে শান্তি ফিরাতে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনায় বসল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৪ সেপ্ঢেম্বর৷৷ শান্তিরবাজার মহকুমার মনপাথর এলাকায় শান্তি সম্প্রতি বজায় রাখার জন্য মহকুমা শাসকের এক বিশেষ উদ্যোগ৷ শান্তিরবাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি মনপাথর এলাকায় শান্তি সম্প্রতি বজায় রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক সংগঠিত করেন৷ এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি ছাড়া উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, শান্তিরবাজারের এসডিপি ও চিরঞ্জীত চক্রবর্তী, ডিসিএম সৈকত সাহা ও মনপাথর ফাঁড়ী থানার ওসি৷ সকলে মিলে এই বৈঠকে আলোচনা করেন কি করে এই উত্তপ্ত এলাকায় শান্তিবজায় রাখা যায় আর মহকুমা শাসক রাজনৈতিক দলগুলিকে অনেক নিয়ম দেখিয়ে দেন যাতে করে এগুলি মেনে চললে শান্তি বজায় থাকবে৷ তিনি জানান ছোট খাটো জমায়েতে বাইরে থেকে লোক না আনটা ভালোহবে তবে বর জমায়েত হলে আনা যাবে৷ মিছিল করার সময় ফ্লেগ গুলি গাছের টুকরার মধ্যে না বেধে ছোট চিকন বাশ ব্যাবহারের আদেশ দেন৷ আর ছোট ছাটো ইশু গুলি নিয়ে মিছিল না করে আইনের আশ্রয় নিলে ভালো হবে বলে তিনি আশা ব্যাক্ত করেন৷ তিনি রাজনৈতিক দলগুলিকে আইনের প্রতি আস্থা রাখার জন্য বিশেষ আহ্বান করেন৷ এখন দেখার বিষয় মহকুমা শাসকের এই উদ্যোগকে রাজনৈতিক মহলগুলি কি নজরে দেখে৷