News Flash

  • Home
  • Uncategorized
  • ২৫ নং ওয়ার্ডে বনমহোৎসব রক্তদান শিবির
Image

২৫ নং ওয়ার্ডে বনমহোৎসব রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ আগরতলা পুর নিগমের ২৫নং ওয়ার্ডের উদ্যোগে রবিবার ওয়ার্ডে বৃক্ষরূপন ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে৷ প্রধান বক্তা তথা উদ্বোধনের ভাষণে পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা স্বভাব সুলভ দৃষ্টিভঙ্গিতে একহাত নিয়েছেন৷ কেন্দ্র রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে৷ দেশের সরকার ধর্ম,জাতপাত ও বর্ণ বিদ্বেষ ছড়াচ্ছে, অভিযোগ করেছেন তিনি৷ মানুষের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরী করে রাজ্যে বাকাপথে ক্ষমতা দখল করতে চাইছে৷ দেশের কৃষক আত্মহত্যা করছে৷ ফসল বিমার টাকা পাচ্ছেনা কৃষকরা৷ বিদেশী বনিক গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত কেন্দ্রের সরকার৷ তিনি সরাসরি রাজ্যের উন্নয়নে কেন্দ্রের আর্থিক বঞ্চনাকে দায়ী করেছেন৷ শ্রী সিনহার দাবী বিধানসভা ভোটের মুখে রাজ্যে টাকা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে নব্য বিজেপি৷ রাজ্যের শান্তি শৃঙ্খলা ও সৌভ্রাতৃত্বের বন্ধন মজবুত করছে উৎসবের মেজাজে রক্তদান শিবিরের মতো মহতি কর্মকান্ডের কোন বিকল্প নেই বলেও অভিপ্রায় ব্যক্ত করেছেন মেয়র৷ উষ্ণায়ণের উত্তরোত্তর কুপ্রভাব থেকে মুক্ত রাখতে ওয়ার্ড, গলি, মহল্লায় বনমহোৎসব অব্যাহত রাখার পক্ষে সাওয়াল করেছেন তিনি৷ উপস্থিত ছিলেন পুর পারিষদ অর্পনা দেবনাথ, উমা চন্দ, প্রাক্তন পুর পারিষদ বাসনা দেবনাথ প্রমুখ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top