News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় মন্ত্রিসভাকে সিনিয়র সিটিজেন ক্লাব বলে কটাক্ষ কংগ্রেস নেতা মণীশ তিওয়ারির
Image

কেন্দ্রীয় মন্ত্রিসভাকে সিনিয়র সিটিজেন ক্লাব বলে কটাক্ষ কংগ্রেস নেতা মণীশ তিওয়ারির

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.) : রবিবারই রদবদল হল কেন্দ্রীয় মন্ত্রিসভার | আজকের মন্ত্রিসভার সম্প্রসারণের পর কেন্দ্রের নরেন্দ্র মোদী মন্ত্রিসভাকে বলেন, সিনিয়র সিটিজেন ক্লাব বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। তিনি আরও বলেন, এই রদবদল থেকেই স্পষ্ট মোদী তাঁর মন্ত্রীদের বিশ্বাস করেন না।
রবিবার রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৯ জন নতুন মন্ত্রী শপথ নিলেন। এদিন বেলা সাড়ে ১০টায় রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শিবপ্রতাপ শুক্লা, অশ্বিনী কুমার চৌবে, বীরেন্দ্র কুমার, অনন্তকুমার হেগড়ে, রাজকুমার সিং, হরদীপ সিং পুরি, গজেন্দ্র সিং শেখাওয়াত, সত্যপাল সিং এবং কেজে অ্যালফনস শপথ নেন। অার ক্যাবিনেটে জায়গা পেলেন পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, নির্মলা সীতরমন, মুখতার আব্বাস নাকভি। শপথ পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, রাজনাথ সিংসহ প্রমুখ।
যেখানে যুব সমাজকে তিনি রাজনীতিতে এগিয়ে আসতে বলেন, সেই মোদীই তাঁর মন্ত্রিসভায় রদবদল করে যাঁদের নিয়ে এসেছেন তাঁদের অধিকাংশের বয়স ৬৬ বছর। এককথায় বলা যায় সিনিয়র সিটিজেন ক্লাব। মণীশ তিওয়ারির আরও অভিযোগ নিজের মন্ত্রিসভা সম্পর্কে মোদী তেমন ওয়াকিবহাল নন। অমিত শাহই তাঁর বকলমে সব কাজ করছেন। অমিত শাহই রদবদলের আগে মন্ত্রীদের ডেকে পদত্যাগ করতে বলেছিলেন।
মন্ত্রিসভায় যাঁরা নতুন যুক্ত হয়েছেন তাঁদের মধ্যে অধিকাংশই এক সময়ে কেন্দ্রের উচ্চ পদস্থ সরকারীকর্মী ছিলেন। মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সত্যপল সিং, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর কে সিং, প্রাক্তন আইএএস অফিসার কেজে অ্যালফনস কান্নান্তনম, প্রাক্তন কূটনৈতিক হরদীপ সিং পুরী। এঁদের বাছাই থেকেই স্পষ্ট মোদী তাঁর রাজনৈতিক সহযোদ্ধাদের বিশ্বাস করেন না। রাজীপ প্রতাপ রুডি ও কলরাজ সিংকে সরানো মোদীর চূড়ান্ত ভুল সিদ্ধান্ত বলে দাবি করেছেন তিনি।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top