News Flash

Image

পথ হারানো চার শিশু উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ অভিভাবকদের দায়িত্বহীনতার ফলে চারটি শিশু বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে৷ শনিবার ঈদ উপলক্ষ্যে উদয়পুরের পূর্ব গকুলপুরের রুবেল মিয়া(১২), প্রিয়া বেগম(১২), মৌসুমী বেগম(১২) এবং আলেমা আখতার(৯) বাড়ি পিশির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ অটো করে নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার বদলে ভুল জায়গায় পৌছে যায় চারটি শিশু৷ অটো থেকে নেমে যাওয়ার পর জায়গা চিনতে পারছিল না৷ রাস্তায় তারা ঘুরাঘুরি করতে থাকে৷ খিলপাড়া এলাকায় তাদের এভাবে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় জনগণের সন্দেহ হয়৷ তখন তাদের জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা জানতে পারেন তারা পিশির বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিল৷ এখন তারা পথ হারিয়ে ফেলেছে৷ সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ আর কে পুর থানা এবং চাইল্ড লাইনকে খবর দেওয়া হয়৷ চাইল্ড লাইন থেকে এসে চার শিশুকে আর কে পুর থানায় নিয়ে যায়৷ পুলিশ তাদের কাছ থেকে বাড়ির ঠিকানা  জেনে খবর পাঠায়৷ খবর পেয়ে বাড়ির লোকজন এসে তাদের নিয়ে যান৷ এদিন খিলাপাড়া এলাকায় স্থানীয় জনগণের বুদ্ধমত্তায় চারটি শিশুই বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে৷ কারণ, কোন কুচক্রির হাতে পড়লে শিশুদের পাচার করে দেওয়া হতো বলে আশঙ্কা পুলিশের৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top