News Flash

  • Home
  • Uncategorized
  • দ্য জমাতিয়া কাস্টমারি ল বিল এডিসির অধিবেশনে গৃহীত
Image

দ্য জমাতিয়া কাস্টমারি ল বিল এডিসির অধিবেশনে গৃহীত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ আজ এডিসির অধিবেশনের দ্বিতীয় বেলায় সর্বসম্মত ভাবে ‘দ্য জমাতিয়া কাস্টমারি ল’স বিল ২০১৭ গৃহীত হয়েছে৷ অধিবেশনের প্রথম বেলায় মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা বিলটি পেশ করেন৷ বিলটির উপর আলোচনায় অংশ গ্রহণ করেন তথ্য সংসৃকতি ও পর্যটন দপ্তরের নির্বাহী সদস্য পরীক্ষিত মুড়াসিং, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের নির্বাহী সদস্য জয়বাহাদুর জমাতিয়া সহ আরও কয়েকজন সদস্য৷ দীর্ঘ আলোচনা শেষে পরিষদীয় চেয়ারম্যান ডঃ রণজিৎ দেববর্মা বিলটি সভায় অনুমোদনের জন্য পেশ করেন৷ সকলেই বিলের পক্ষে মত প্রকাশ করেন৷ আজকের জমাতিয়া কাস্টমারি বিলে ৩১৩ টি ধারা এবং ৩০টি অধ্যায় রয়েছে৷
বিলটির উপর আলোচনায় অংশ গ্রহণ করে মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা বলেন আজ ঐতিহাসিক দিন৷ সীমাবদ্ধতার মধ্যেও উপজাতিদের জমি, ভাষা এবং সংসৃকতি রক্ষায় কাজ করা হচ্ছে৷ সবইকে সামাজিক আচার আচরণে আনা সম্ভব নয়৷ মানুষ প্রয়োজনের তাগিদে আইন সংশোধন করবে৷ জমাতিয়া কাস্টমারি ল-ও সময়ের প্রয়োজনে সংশোধন করার সুযোগ রয়েছে বলে তিনি জানান৷ তিনি আরও বলেন রাজ্যে বসবাসকারী বিভিন্ন উপজাতিদের সামাজিক আচার আচরণ আইন করার কাজ পর্য্যায়ক্রমে করা হবে৷ তিনি জমাতিয়া কাস্টমারি ল’ এর বিভিন্ন ধারা উপধারাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ যুব সমাজ এবং নারীদের কল্যাণে বিভিন্ন সামাজিক আইনের প্রশংসা করেন৷ রাজ্য সরকার এবং এডিসি প্রশাসন উপজাতিদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন করার দাবী করেন তিনি৷ দেশের মধ্যে ত্রিপুরা এডিসির ভিলেজ কমিটিতে নারীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ এবং ভিলেজ কমিটি নির্বাচন করার ব্যবস্থা করা হয়েছে৷ টাউন কমিটি করার উদ্যোগ চলছে৷ কিন্তু, দেশের সরকার সত্তর বছর পরও সংবিধান সংশোধন করে এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান করেনি৷ যার কারণে এডিসি প্রশাসন ক্ষমতা এবং আর্থিক সংকটের কারণে উন্নয়ন কাজ করতে পারছে না৷ তিনি আরও বলেন কেন্দ্রের সরকার ১৪তম অর্থ কমিশন এডিসির ভিলেজ কমিটিকে আর্থিক বরাদ্দ দিচ্ছে না৷ আর্থিক সংস্থান না হয় সে ক্ষেত্রে সকলের উন্নয়নের কাজ করা সম্ভব নয়৷ অসমতা থেকে যায় তবে সবকা সাথ সবকা বিকাশ স্বপ্ণ সফল হবে না বলে তিনি মন্তব্য করেন৷ রাজ্যে শাস্তি বিঘ্ন করার চেষ্টা চলছে৷ শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top