News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম
Image

ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.) : পুজোর মুখে ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম৷ দিল্লিতে এলপিজি গ্যাসের দাম বাড়ছে ১৪ শতাংশ৷ ইতিমধ্যে তেল কোম্পানিগুলো ঘোষণা করেছে৷ দিল্লি গ্যাসের দাম বেড়ে হয়েছে ৭৩.৫০ টাকা৷ তারা জানিয়েছে, রান্নার গ্যাসের ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ছে দিল্লিতে৷ সিলিন্ডারের দাম এখন বেড়ে হল ৫৯৭.৫০ টাকা৷ শুক্রবার থেকে এই দাম প্রযোজ্য হবে৷ সাবসিডি গ্যাসের ক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়েছে৷ এবছরই অগস্টে গ্যাসের দাম বেড়ে হয়েছিল ৫২৪ টাকা৷ একমাসের মধ্যেই ফের দাম বাড়ায় সমস্যায় পড়তে পারে গ্রাহকরা৷
উল্লেখ্য, কয়েকদিন আগে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লোকসভায় সাবসিডি গ্যাসের দাম বাড়ানোর কথা বলেছিলেন৷ তেল সংস্থাগুলোর কাছে তিনি অনুরোধ জানিয়েছিলেন, প্রতিমাসে যেন সিলন্ডার প্রতি ৪ শতাংশ করে দাম বাড়ানো হয়৷ পরের বছর মার্চের মধ্যে সাবসিডি যাতে বন্ধ করে দেওয়া যায় তাই এই অনুরোধ করেছিলেন তিনি৷ ৩০ মে জিএসটির ঘোষণার পর গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ এখনও পর্যন্ত সাবসিডি গ্যাসের গ্রাহক সংখ্যা ১৮.১১ কোটি৷ নন-সাবসেডাইস গ্যাসের গ্রাহক সংখ্যা ২.৬৬ কোটি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top