আবারও বেলাইন ভারতীয় রেল, মুম্বইয়ে লাইনচ্যুত লোকাল ট্রেনের ৪টি কামরা

মুম্বই, ২৫ আগস্ট (হি.স.): পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| তাও আবার গত এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার| শুক্রবার সকাল ৯.৫৫ মিনিট নাগাদ মাহিম রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় আন্ধেরী-ছত্রপতি শিবাজী টার্মিনাস হারবার লোকলের ৪টি কামরা| এই রেল দুর্ঘটনায় অবশ্য হতাহতের কোনও খবর নেই| রেল দুর্ঘটনার জেরে ওয়াদালা-আন্ধেরীর মাঝে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে|
রেল সূত্রের খবর, শুক্রবার সকাল ৯.৫৫ মিনিট নাগাদ মাহিম-সাউথ সাইড-এর কাছে লাইনচ্যুত হয়ে যায় আন্ধেরী-ছত্রপতি শিবাজী টার্মিনাস হারবার লোকলের ৪টি কামরা| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে লোকাল ট্রেনের ৪টি কামরা বেলাইন হওযায় ওয়াদালা-আন্ধেরীর মাঝে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে|
উল্লেখ্য, গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয়র লাইনচ্যুত হল ভারতীয় রেল| গত বুধবার ভোররাত ২.৫০ মিনিট নাগাদ ঔরাইয়া জেলায় পাটা ও আচলদা স্টেশনের মাঝে একটি ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়ে যায় কৈফিয়ত এক্সপ্রেসের ইঞ্জিন সহ ১০টি কামরা| এই দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী| তার আগে গত শনিবার উত্তর প্রদেশের মুজাফফরনগরের খতৌলী রেল স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে পুরী-হরিদ্বার কলিঙ্গ-উত্কল এক্সপ্রেস| কলিঙ্গ-উত্কল এক্সপ্রেসের ২৩টি কামরা মধ্যে ১৪টি কামরা লাইনচ্যুত হয়ে যায়| ওই দুর্ঘটনায় মারা যান ২৩ জন| আহত হয়েছেন অন্তত ১৫৬ জন|