News Flash

  • Home
  • Uncategorized
  • তিন তালাক নিয়ে আইন প্রণয়ন করুক কেন্দ্র, রায় সুপ্রিম কোর্টের
Image

তিন তালাক নিয়ে আইন প্রণয়ন করুক কেন্দ্র, রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): তিন তালাক নিয়ে আইন প্রণয়ন করুক কেন্দ্রীয় সরকার| আগামী ৬ মাসের মধ্যেই তৈরি করতে হবে আইন| তিন তালাক নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে বল ঠেলে দিয়ে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট| মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ জানিয়ে দিল, তিন তালাক নিয়ে আগামী ৬ মাসের মধ্যে আইন তৈরি করুক কেন্দ্রীয় সরকার| সংসদে আলোচনা করে তৈরি করতে হবে আইন| তাই আপাতত, আগামী ৬ মাসের জন্য তিন তালাক বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত| তবে তিন তালাক বৈধ না অবৈধ সে বিষয়ে কোনও মন্তব্য করেনি সর্বোচ্চ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ| প্রসঙ্গত, শিখ, খ্রিস্টান, পার্সি, হিন্দু ও ইসলাম-পাঁচ ধর্মের বিচারপতিদের নিয়ে গঠিত হয়েছিল শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ| মঙ্গলবার তিন তালাক নিয়ে যাঁরা রায় দিলেন তাঁরা হলেন, প্রধান বিচারপতি জগদীশ সিং খেহর, বিচারপতি আর এফ নরিম্যান, বিচারপতি এস আব্দুল নাজির, বিচারপতি কুরিয়ান জোসেফ এবং বিচারপতি উদয় ঊমেশ ললিত|
৬ জন আবেদনকারী ছিলেন তিন তালাকের এই মামলায়| শায়রা বানো, ইশরাত জাহান, গুলশন পরভীন, আফরিন রহমান, আতিয়া সাবরি ও ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন| মূল আবেদনকারী ছিলেন উত্তরাখণ্ডের বাসিন্দা শায়রা বানু| মঙ্গলবার তিন তালাক নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে বল ঠেলে দিয়ে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানালো, মুসলিমদের বিবাহবিচ্ছেদের জন্য নতুন আইন তৈরি করতে হবে কেন্দ্রীয় সরকারকে| একই সঙ্গে তিন তালাক নিয়ে বেশ কয়েকটি পর্যবেক্ষণের কথা জানিয়েছে শীর্ষ আদালত| তিন তালাক নিয়ে রায়দানের সময় প্রধান বিচারপতি জে এস খেহর এদিন জানিয়েছেন, `সুন্নি সম্প্রদায়ের অবিচ্ছেদ্য অংশ হল তালাক-ই-বিদ্দাত| গত ১০০০ বছর ধরে যা চলছে|’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিন তালাকের বিরোধিতা করে বক্তব্য রেখেছিলেন| স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও তিন তালাক নিয়ে যে সমস্ত মুসলমান মহিলারা লড়াই চালাচ্ছেন তাঁদের সমর্থণ জানিয়েছিলেন| লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, `আমি বিশেষ করে সেই বোনেদের অভিনন্দন জানাতে চাই যাঁরা তিন তালাকের কারণে খুবই কষ্টের মধ্যে বেঁচে থাকতে বাধ্য হচ্ছেন|’

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top