News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে বন্যা দুর্গত মানুষ ত্রাণ পাননি, চলছে দোষারোপের রাজনীতি
Image

বাংলাদেশে বন্যা দুর্গত মানুষ ত্রাণ পাননি, চলছে দোষারোপের রাজনীতি

ঢাকা, ১৯ আগস্ট (হি. স.): বাংলাদেশে বন্যায় এপর্যন্ত ৯৪জনের মৃত্যু হয়েছে। ২৬টি জেলার ৫৫ লাখ মানুষ বন্যাদুর্গত। এদিকে বন্যা নিয়ে শুরু হয়েছে রাজনীতি। বিএনপি-র তরফে অভিযোগ করা হয়েছে, ত্রাণ বিলির কাজে সরকারের গাফিলতি হয়েছে। বহু মানুষের কাছে ত্রাণ পৌঁছয়নি বলে অভিযোগ। তবে সরকারি তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
সরকারের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সফর করছেন মন্ত্রীরা। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উত্তরের বন্যাদুর্গত এলাকাগুলিতে সফরে যাওয়ার কথা।
এদিকে বন্যাদুর্গত মানুষের অভিযোগ, স্বেচ্ছাসেবী সংস্থাগুলির কাছ থেকেও তাঁরা ত্রাণ পাচ্ছেন না। ফলে দুর্গতরা পড়েছেন দারুণ বিপাকে। দুর্গত এলাকাগুলিতে শিশুখাদ্য, পানীয় জল ও গবাদি পশুর খাদ্যের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।
সূত্রের খবর, উত্তরের জেলাগুলি থেকে ধীরে ধীরে জল নামতে শুরু করলেও দক্ষিণ ও মধ্যাঞ্চলের জেলাগুলিতে জল ক্রমে বাড়ছে। এদিকে যে সমস্ত জায়গায় জল কমতে শুরু করেছে, সেখানকার বাসিন্দারা পড়েছেন ঘোর বিপাকে। বিশেষত দরিদ্র মানুষজন। কেননা ডুবে থাকা বাড়িগুলি জল কমায় ফের জেগে উঠলেও বহু মাটির বাড়ি পুরোপুরিভাবে ভেঙে গিয়েছে। কিন্তু ফের বাড়ি তোলার মতো আর্থিক সংস্থান নেই অধিকাংশ মানুষের। এই পরিস্থিতিতে তাঁদের ভিতর অনেকে আত্মীয়-পরিজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সরকারি ত্রাণ বা স্বেচ্ছাসেবী সংস্থাগুলির ত্রাণ তাঁদের কাছে পৌঁছয়নি বলে অভিযোগ। ফলে দুর্গত মানুষজনের আকুল প্রশ্ন, কীভাবে তাঁরা ফের স্বাভাবিক জীবনে ফিরবেন? প্রসঙ্গত, গত তিনদশকের বন্যার ভয়াবহতাগুলির রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে এবারের বন্যা।
বিএনপি-র তরফে ইতিমধ্যে অভিযোগ করা হয়েছে, সরকার বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ। যদিও সরকারের তরফে বিএনপি-র অভিযোগ মানা হয়নি।
দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা বলেছেন, বন্যার আগাম পূর্বাভাস পেয়ে ত্রাণ মজুত করা হয়েছিল। তা এখন যথাযথভাবেই বিলি করা হচ্ছে বলে সত্যব্রতবাবু জানিয়েছেন।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top