নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২২ জুলাই৷৷ চুরাইবাড়ি সেইলটেক্স বাইপাস থেকে প্রেমতলা পর্যন্ত মাত্র প্রায় ৩ কিমিঃ রাস্তা নির্মানে ব্যাপক দূর্নীতি চলছে বলে অভিযোগ করেন চুরাইবাড়িবাসি৷ পুরাতন এই রাস্তাটি নতুন করে সংস্কার ও নির্মান করার জন্য পূর্তদপ্তর থেকে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্ধ করা হয়৷ যথাযথ নির্মান কাজ শুরু হয়৷ বিগত ছমাস যাবৎ কাজ শুরু হলেও অজ্ঞাত কারনে কাজের গতি অতি মন্তর৷ একদিন কাজ হলে ৩দিন বন্ধ রাখা হয়৷ এতে জনদুর্ভোগ অতি চরমে উঠে৷ ছমাসের মধ্যে প্রায় ৭টি পদ দুর্ঘটনা ঘটে ছোট বড়৷ বিশেষ করে বাইক আরোহীরা এর শিকার হচ্ছে৷ প্রথমে মেডেলি, করে রাখা হয় দুমাস৷ তারপর থেকে বিটুমিনের সাথে ছোট পাথর মিশিয়ে মেটেলিং করা হয়েছে৷ ৩ দিনের মাথায়ই ৫০০ মিটার রাস্তার সমস্ত পাথার উঠে মরণফাঁদে পরিণত হয়ে আছে৷ ৩ কিমিঃ রাস্তার মধ্যে মাত্র ১ কিমিও কাজ সম্পূর্ণ হয়নি তাতেই চলছে হরির লুট৷ আজ এলাকাবাসী ও মহিলারাও জড়ো হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান৷ তাদের দাবি পুনরায় রাস্তার উপর থাকা ও বিটুমিন সরিয়ে নতুন করে নির্মাণ কাজ না করা হলে কাজ করতে দেওয়া হবেনা৷ বিশাল অঙ্কের এই নির্মাণ কাজের দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি পুরকায়স্ত ও ঠিকদার শঙ্কর চৌধুরী৷ এলাকাবাসী এই দুই আধিকারিকের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ তুলেন৷ রাজ্য সরকারের বিশাল অর্থ এভাবেই রাখব বোয়ালদের পেটে যাচ্ছে৷ এই বিষয়ে কমদতলা পূর্ত আধিকারিকের সঙ্গে ফোন যোগে যোগাযোগ করলে তিনি জানান, নিম্ন মানের কাজ হলে পুনরায় কাজ করা হবে তাতেকি৷ তিনি অনুতাপ নাকরে উল্টো সরকারী অর্থের আদ্ধশ্রদ্ধ ঘটাতে প্রস্তুত৷
2017-07-23

