News Flash

  • Home
  • Uncategorized
  • আৱু ধাবি থেকে দেশে ফিরিয়ে আনা হল দুবছর ধরে কোমায় থাকা তামিলনাড়ুর বাসিন্দাকে
Image

আৱু ধাবি থেকে দেশে ফিরিয়ে আনা হল দুবছর ধরে কোমায় থাকা তামিলনাড়ুর বাসিন্দাকে

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.) : অবশেষে আৱু ধাবি থেকে দেশে ফিরিয়ে আনা হল দুবছর ধরে কোমায় থাকা তামিলনাড়ুর বাসিন্দাকে|  ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপে মঙ্গলবার রাতে চিথিরাভেল ভিনিথারথা উদয়র (৩৭) ভারতে নিয়ে আসা হয়|  আৱুধাবিতে পথ দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিত্সা চলাকালে কোমায় চলে চান উদয়র| দুবছর ধরে কোমায় থাকা ওই ব্যক্তিকেই চিকিত্সার জন্য দেশে ফিরিয়ে আনা হল | তামিলনাড়ুর একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে|

তামিলনাড়ুর বাসিন্দা  চিথিরাভেল ভিনিথারথা উদয়র কর্মসূত্রে আৱু ধাবিতে থাকতেন | ২০১৫ সালে আৱু ধাবিতে একটি পথ দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন তিনি | সেখানে চিকিত্সাও চলে তাঁর| কিন্তু শারীরিক উন্নতির বদলে তিনি কোমায় আচ্ছন্ন হয়ে পড়েন| এই অবস্থায় কেটে যায়  দুবছর| যে সংস্থায় তিনি কাজ করতেন তারা কোনও ক্ষতিপূরণ বা সাহায্য করেনি বলে অভিযোগ ওঠে| অবশেষে পরিবারের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ঘটনাটি জানানো হয় | দূতাবাসের হস্তক্ষেপে মঙ্গলবার রাতে চিথিরাভেলকে ভারতে নিয়ে আসা হয়|

ভারতীয় দূতাবাস সূত্রে খবর, চিথিরাভেল ভিনিথারথা উদয়র যে সংস্থায় কাজ করতেন তাঁদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করা হয়েছিল| আৱু ধাবির আদালতে এই মামলার রায় ওই সংস্থার বিরুদ্ধে গিয়েছে| আদালত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়ায় সংস্থাটি এখন চিথিরাভেলের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে|

চিথিরাভেলের স্ত্রী সি পরমেশ্বরী জানান, তামিলনাড়ুর একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে| চিকিত্সার সব খরচ সংস্থাটি বহন করবে বলে জানিয়েছে|  প্রত্যেক মাসে তাঁর বেতনও পাঠিয়ে দেবে বলে তারা জানিয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top