News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শান্তির আবহকে বিষাক্ত করার চেষ্টা হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে শান্তির আবহকে বিষাক্ত করার চেষ্টা হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ রাজ্যে শান্তির আবহকে বিষাক্ত করার চেষ্টা হচ্ছে, এর বিরুদ্ধে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে৷ দেশের মধ্যে একটা অস্বাভাবিক অস্থিরতা চলছে৷ নাগরিক জীবনে নেমে এসেছে আঘাত৷ ধর্মের নামে -সম্প্রদায়ের নামে-জাতের নামে বিভেদ সৃষ্টি করা হচ্ছে৷ এসবের বিরুদ্ধে কিছু বললেই চরম অসহিষ্ণুতার প্রকাশ ঘটছে৷ হরণ করা হচ্ছে সাংবিধানিক অধিকার৷ এ সবের বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা নিয়ে রুখে দাঁড়াতে হবে৷ আজ আগরতলার রামঠাকুর মহাবিদ্যালয়ের গৌরবময় সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, দেশের মধ্যে ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য কিন্তু সুন্দর৷ ত্রিপুরা তার সৌন্দর্য ও বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে দেশের মধ্যে মাথা তুলে ধাঁলিয়েছে৷ তিনি বলেন, আমাদের রাজ্যে গণতান্ত্রিক পরিবেশের একটা পরিমন্ডল রয়েছে৷ মতামত প্রকাশের স্বাধীনতা আছে৷ কিন্তু রাজ্যের শান্তির আবহকে বিষাক্ত করার চেষ্টা হচ্ছে৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷ ছাত্র সমাজকে নিতে হবে অগ্রণী ভূমিকা৷
মুখ্যমন্ত্রী বলেন, দেশের শাশ্বত সংসৃকতি ও ঐতিহ্যের বেদী মুলেও আজ আঘাত নেমে এসেছে৷ স্বৈরাচার এমন ভাবে মাথা চাড়া দিয়ে উঠছে যে রেহাই পাচ্ছে না আমাদের দেশের গর্ব নোবেল জয়ী অমর্ত্য সেনও৷ মুখ্যমন্ত্রী সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী আজকের ছাত্র সমাজের উদ্দেশ্যে বলেন, শুধু পাশের জন্য পাশ করা নয়৷ রাজ্যে শিক্ষার যে সুবর্ণ সুযোগ তৈরী হয়েছে তাকে কাজে লাগিয়ে বড় মানুষ হতে হবে৷
মুখ্যমন্ত্রী বলেন, আজ থেকে ৫০ বছর আগে রামঠাকুর মহাবিদ্যালয়ের সূচনা হয়েছিল৷ সেই ১৯৬৭ সালে৷ সেই সময়ে একটি বেসরকারি কলেজ চালু করা সহজ বিষয় ছিল না৷ দৃঢ়তা ও আত্মপ্রত্যয় না থাকলে এটা সম্ভব নয়৷ মুখ্যমন্ত্রী বলেন, আজ রাজ্যে উচচ শিক্ষার যে প্রসার হয়েছে, অগ্রগতি ঘটে চলেছে তার বিচারে হয়তো একটা কলেজ বা সুকল স্থাপন এমন কিছু ঘটনা নয়৷ কিন্তু সেই সময়ের বিচারে তা ছিল এক অসাধারণ ঝুঁকিপূর্ণ ঘটনা৷ মুখ্যমন্ত্রী বলেন, সেই সময়ে রাজ্যে উচ্চ শিক্ষার সুযোগ বলতে ছিল আগরতলার এম বি বি কলেজ ও মহিলা মহাবিদ্যালয়৷ এই দুটি সরকারি কলেজ৷ আর কৈলাসহরে বেসরকারি উদ্যোগে রামকৃষ্ণ মহাবিদ্যালয় এবং বিলোনীয়ায় একটি বেসরকারি কলেজ৷ সব মিলিয়ে এই ছিল উচ্চ শিক্ষার পরিকাঠামো৷
মুখ্যমন্ত্রী বলেন, রামঠাকুর মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী রাজ্যের একটা গৌরবময় অধ্যায়৷ শুধু অনুষ্ঠানের মধ্যেই আবদ্ধ থেকে ও সাংসৃকতিক অনুষ্ঠান করেই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উৎসব পালন করলে চলবেনা৷ এই অনুষ্ঠান হোক ইতিহাসের সালতামামি৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার আবরণ উন্মোচন করেন৷ মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মাননা জ্ঞাপন করা হয় মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রমোদ রঞ্জন ভট্টের নিকটাত্মীয়া শ্রীমতি শোভা ভট্ট, মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ ড রবীন্দ্রনাথ দাশশাস্ত্রী ও মহাবিদ্যালয়ের প্রাক্তণ ছাত্রী রাজ্যসভার সাংসদ শ্রীমতি ঝর্ণা দাস বৈদ্যকে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার তাদের হাত স্মারক উপহার তুলে দেন৷ মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে এলামনি এসোসিয়েশনর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকা দান করা হয়৷ এলামনি এসোসিয়েশনের সভাপতি সুকুমার দেবনাথ ও সম্পাদক নবারুণ দেব মুখ্যমন্ত্রীর হাতে এই অর্থ তুলে দেন৷
তিনদিন ব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী মহাবিদ্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন এবং মহাবিদ্যালয় চত্বরে সুবর্ণ জয়ন্তী বৃক্ষ রোপণ করেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top