News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-ঢাকা-কলকাতা রুটে মৈত্রি বাসের যাত্রা বন্ধ, দুর্র্ভেগ
Image

আগরতলা-ঢাকা-কলকাতা রুটে মৈত্রি বাসের যাত্রা বন্ধ, দুর্র্ভেগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ বেশকিছুদিন ধরে ‘‘মৈত্রী’’ বাস আগরতলা-ঢাকা- কলকাতা রুটের উভয় দিকে যাতায়াত করছে না৷ এর ফলে উভয় দিকের যাত্রীরা বিপাকে পড়েছেন৷ কবে নাগাদ এই পরিষেবা চালু হবে তা রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ সেই বিষয়ে কিছু বলতে পারছে না৷ গত ২২শে জদুন ভোরে মৈত্রী বাসটি যাত্রী নিয়ে কলকাতায় যাওয়ার পথে আন্তর্র্জতিক চেকপোস্ট বেনাপোলের কাছে দুর্ঘটনায় পরার পর মৈত্রীর পরিষেবা থেমে যায়৷ ঐ দিন বাংলাদেশ সরকারের শুল্ক দপ্তরের একটি জিপ গাড়ির সঙ্গে মৈত্রীর মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে বাংলাদেশের শুল্ক দপ্তরের গাড়ি জিপ চলকের মৃত্যু হয় ও সে দেশের শুল্ক দপ্তরের দুজন অফিসার গুরুতর ভাবে আহত হয়েছিল৷ এই ঘটনায় মৈত্রী বাস চালক বিশ্বজিৎ চক্রবর্তীকে বাংলাদেশ সরকারের পুলিশ গ্রেফতার করেছিল৷ কয়েকদিন পুলিশ হেপাজতে কাটানোর পর মৈত্রী বাসের চালককে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের তরফে জামিনে ছাড়িয়ে আনা হয়৷ কিন্তু এই ক্ষেত্রে টিআরটিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুর্ঘটনার কারণে মৈত্রী বসের চালকের বিরুদ্ধে মামলা হওয়ার পাশাপাশি গ্রেফতার হয়ে বাংলাদেশের পুলিশ হেপাজতে কয়েকদিন কাটানোর পরও কেন মৈত্রী বাসের চালককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়নি৷ আইন মোতাবেক মৈত্রী বাসের চালককে চাকরি থেকেে সাময়িক বরখাস্ত করার কথা৷ কিন্তু একনও পর্যন্ত মৈত্রী বাসের চালককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেননি তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ এইদিকে মৈত্রী বাসটিওে কয়েকদিন বহাংলাদেশের পুলিশের হেপাজতে থাকার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছাড়িয়ে নিয়ে কলকাতায় মেরামতির জন্য নেওয়া হয়৷ কলকাতার করুণাময়ীর কাছে ভলবো বাস গ্যারেজে রেখে মৈত্রী র মেরামতি চলছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top