উত্তর প্রদেশে গাড়ি ও ট্যাক্টরের সংঘর্ষ, আহত অন্তত ৮

মুজাফফরনগর, ১ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের শামলি জেলায় গাড়ি ও ট্রাক্টরের সংঘর্ষে আহত হলেন অন্তত ৮ জন| আহতদের মধ্যে পাঁচ জন মহিলা রয়েছেন| শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে শামলি জেলার আট্টা গ্রামের কাছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে গাড়িতে করে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন বেশ কয়েকজন| রাতের অন্ধকারে আট্টা গ্রামের কাছে ট্যাক্টরের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়|
মুহূর্তের মধ্যে বিয়ে বাড়ি যাওয়ার আনন্দে বেদনায় পরিণত হয়| গাড়ি ও ট্যাক্টরের সংঘর্ষে আহত হন পাঁচ জন মহিলা সহ অন্তত ৮ জন| তড়িঘড়ি তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|