News Flash

  • Home
  • Uncategorized
  • বাঁকাপথ নিয়ে ইয়েচুরিকে পাল্টা তোপ সুবল ভৌমিকের
Image

বাঁকাপথ নিয়ে ইয়েচুরিকে পাল্টা তোপ সুবল ভৌমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ প্রতিবার বাঁকা পথে ক্ষমতায় আসে বামফ্রন্ট৷ এখন আগামী বিধানসভা নির্বাচনে হার নিশ্চিত জেনে জয়ের জন্য বিজেপি বাঁকা পথ অবলম্বন করবে বলে আতঙ্ক ছড়াচ্ছে সিপিএম৷ কারণ তাঁরা বুঝে গেছে, আগামী বিধানসভা নির্বাচনে বাঁকা পথে বামফ্রন্ট ক্ষমতায় আসতে পারবে না৷ মঙ্গলবার এইভাবেই সিপিএমকে বিঁধেছেন বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক৷
তাঁর বক্তব্য, বিজেপি কখনই বাঁকা পথ অবলম্বন করে ক্ষমতায় আসে না৷ অরুনাচল প্রদেশ, মণিপুর কিংবা গোয়াতেও বাঁকা পথে বিজেপি ক্ষমতায় আসেনি৷ এমনকি উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ডেও মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে৷ তাঁর দাবি, সিপিএম বরাবর বাঁকা পথে ক্ষমতা দখল করেছে৷ তাই তাঁদের ধারণা, বাঁকা পথ ছাড়া পরিবর্তন সম্ভব নয়৷ অবশ্য এখন তারা এও বুঝতে পারছেন, রাজ্যের মানুষ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনবেন৷ সিপিএম বাঁকাপথ অবলম্বন করতে পারবে না৷ তাই মুখরক্ষায় আগে থেকেই বিজেপি বাঁকা পথ অবলম্বন করে ক্ষমতায় আসবে বলে জনমনে আতঙ্ক ছড়ানো হচ্ছে৷ সোমবার বিলোনীয়ায় সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এসএফআই’র জনসভায় বক্তব্য রাখতে আগাম পরাজয়ের আশঙ্কায় বিজেপি বাঁকা পথ অবলম্বন করে ক্ষমতায় আসবে বলে জনমনে আতঙ্ক ছড়িয়েছেন৷
ত্রিপুরার প্রান্তিক শহর বিলোনিয়ায় এস এফ আই এর সম্মেলনে ভাষণ দিতে গিয়ে সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি যে ধরনের বক্তব্য রেখেছেন তার তীব্র কটাক্ষ করেছে বিজেপি৷ বিজেপির মতে সিপিআইএম এরাজ্যে তাদের পতনের সম্ভাবনা উপলব্ধি করতে পারছে৷ ভারতীয়ন জনতা পার্টির প্রদেশ কমিটির সহ সভাপতি সুবল ভৌমিক এক সাংবাদিক সম্মেলনে বলেন, সীতারাম ইয়েচুরি যা বলেছেন তা কোন জাতীয় নেতার পক্ষে মানান সই নয়৷ তিনি তার ভাষণে ভারতে সবচেয়ে বেশি অনাহারে অপুষ্টিতে মৃত্যুর কথা বলেছেন৷ কিন্তু তার এরাজ্যের কমরেডরা তাকে জানায়নি ত্রিপুরায় মা ২০০ টাকায় সন্তান বিক্রি করতে বাধ্য হয়৷ যা সারা দেশে কোথাও পাওয়া যাবে না৷ তিনি বলেন, এই অনুষ্ঠানে সীতারাম ইয়েচুরি ছাড়াও পলিটব্যুরো সদস্য মানিক সরকার উপস্থিত ছিলেন৷ কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের সপ্তম বেতন কমিশন কিংবা চাকরীচ্যুত ১০৩২৩ শিক্ষকের বিষয় নিয়ে তারা কেউই কোন কথা বলেনি৷ এটাই বিকল্প সরকারের নমুনা৷ কিন্তু এরাই বলে তারাই বিকল্প দিশার পথ৷ সুবল ভৌমিক বলেন, স্বাধীনতার পর থেকে দেশের সরকার যা করতে পারেনি তা ৩ বছরে করিয়ে দেখিয়েছে নরেন্দ্র মোদী সরকার৷ তবে সমস্যা হয়েছে দেশ বিরোধী ও জন বিরোধী শক্তিগুলির৷ তাই সারা দেশের উন্নয়ন নিন্দুকদের দৃষ্টিতে পরে না৷ কিন্তু যে রাজ্য শুধুমাত্র রেগার সাফল্যের কথা শুনিয়ে বিকল্প পথের দিশা দেখায় তারা উন্নয়নের প্রকৃত অর্থই জানে না৷ কারণ ১৮০ টাকা নিয়ে রেগার কাজ করতে তারাই বাধ্য হচ্ছে যাদের ৪০০ টাকা রোজগারের ব্যবস্থা নেই৷ রেগার কাজ বেশী হয় মানেই এরাজ্যে উন্নয়ন হয়নি, জনগনের কাছে এর চাইতে ভাল আয়ের কোন পথ নেই৷ সুবল ভৌমিকের মতে সিপিআইএম বুঝে গেছে তাদের শেষ দুর্গ ত্রিপুরাতেও পতন অবশ্যম্ভাবী৷ তাই অবান্তর কথা বলছেন এই নেতারা৷ তিনি উল্লেখ করেন যে সম্মেলনের উদ্বোধনী সীতারাম ইয়েচুরি করলেন তাতে ছাত্রদের বেশি সংখ্যার থাকার কথা ছিল৷ কিন্তু ৯৫ শতাংশই ছিল বৃদ্ধ৷ তাও সারা রাজ্য থেকে জোগাড় করে আনা৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top