News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মহত্যা ও বেকারত্বে সর্বভারতীয় পরিস্থিতিতে একই অবস্থায়, রাজ্যের একতা নষ্টের আশঙ্কা সত্বেও মুখ্যমন্ত্রীর তোপ কেন্দ্রের বিরুদ্ধে
Image

আত্মহত্যা ও বেকারত্বে সর্বভারতীয় পরিস্থিতিতে একই অবস্থায়, রাজ্যের একতা নষ্টের আশঙ্কা সত্বেও মুখ্যমন্ত্রীর তোপ কেন্দ্রের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ সর্বভারতীয় পরিস্থিতির সাথে রাজ্যের বিস্তর কোন ফারাক নেই৷ অন্তত মুখ্যমন্ত্রী

রবিবার আগরতলায় আসাম এসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে রঙালী বিহু উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷

মানিক সরকারের বক্তব্যে এমনটাই মনে হয়েছে৷ একতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি যে যুক্তি দেখিয়েছেন, তাতে স্পষ্ট যে গোটা দেশ ও রাজ্যের পরিস্থিতি এক৷ মুখ্যমন্ত্রী এদিন বলেন, কৃষক আত্মহত্যা বেড়ে চলেছে৷ ক্ষুধার জ্বালায় হতাশ হয়ে তাঁরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন৷ তিনি আরো বলেন, দেশে বেকার সমস্যাও বেড়ে চলেছে৷ কাকতালিয়ভাবে রাজ্যেও এই দুটি জ্বলন্ত সমস্যা রাজ্য সরকারকে ভিষণ চিন্তায় ফেলেছে৷ এরাজ্যে কৃষক আত্মহত্যার ঘটনা না ঘটলেও, সাধারণ মানুষের আত্মহত্যার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে৷ সম্প্রতি পুলিশ ট্রেনিং মাঠে এনিয়ে চিন্তা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি, রাজ্যেও বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে৷ বেকারত্ব রাজ্য সরকারের কাছে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ মুখ্যমন্ত্রীর দাবি, মূল সমস্যার সমাধানে না গিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার মানুষকে বিপথগামী করার যে চক্রান্ত শুরু করেছে তাতে একতা ছাড়খাড় হয়ে যাবে৷ কিন্তু, সমস্যাদীর্ণ এরাজ্যে একতা কিভাবে ধরে রাখবে রাজ্য সরকার সেই প্রশ্ণই এখন উঠছে৷
রবিবার আসাম এসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে রঙালী বিহু উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, একটা মহল থেকে শ্লোগান তোলা হচ্ছে এক জাতি, এক ভাষা এবং এক সংসৃকতি৷ এর বাইরে কিছু থাকবে এদেশে৷ তাঁর মতে, এটা একটা দর্শন এবং অবশ্যই নেতিবাচক৷ বাস্তবের সাথে কোন মিল নেই৷ তাই তিনি মনে করেন, এর জন্য সংঘাত হবেই৷ মুখ্যমন্ত্রী বলেন, অধিকাংশ রাজ্য ভাষার ভিত্তিতে গড়ে উঠেছে৷ ঐক্য মজবুত করতে ক্ষেত্র প্রস্তুত করেছে৷ এই পরিস্থিতিতে এধরনের শ্লোগান মারাত্মক, মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, অতীতে হিটলার, মুসুলিনি, তজোকে এই ধরনের মারাত্মক শ্লোগান দিতে শুনা গেছে৷ এদিন তিনি বলেন, এধরনের প্রবণতা প্রশ্রয় দেওয়া যায় না৷ নাহলে উদাহরণ দিয়ে বলেন, রঙালী বিহু উৎসবের তাৎপর্য হারাতে বাধ্য হবে৷
মুখ্যমন্ত্রীর দাবি, এই শ্লোগানের বন্ধনে আবদ্ধ করার চেষ্টার লক্ষ্য একটাই, তা হল নিত্যপণ্যের দাম বাড়ছে, এর বিরুদ্ধে কেউ যেন ঐক্যবদ্ধ না হতে পারেন৷ তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, রেশনিং ব্যবস্থা ধবংস হয়ে যাচ্ছে৷ চিনি রেশনে সরবরাহ বন্ধ হয়ে গেছে৷ চাল, কেরোসিন, গ্যাস ইত্যাদির থেকেও খুব শীঘ্রই ভর্তূকি তুলে নেওয়া হবে৷ পেট্রোল-ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও দেশীয় বাজারে প্রতিনিয়ত বাড়ছে৷ ফলে মানুষের উপর চাপ বেড়ে চলেছে৷
মুখ্যমন্ত্রী আরো বলেন, সারা দেশে কৃষক আত্মহত্যা বাড়ছে৷ ক্ষুধার জ্বালায় তাঁরা হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন৷ বেকার সমস্যাও বেড়ে চলেছে গোটা দেশে৷ কেন্দ্রীয় সরকার নিয়মিত নিয়োগ প্রায় বন্ধ করে দিচ্ছে৷ তাঁর দাবি, মূল সমস্যার সমাধানে না গিয়ে মানুষকে বিপথগামী করার যে চক্রান্ত শুরু হয়েছে তাতে একতা ছাড়খাড় হয়ে যাবে৷ তাই তিনি একতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top